এক্সপ্লোর

Trinamool Shiksha Cell: বিজেপি থেকে দলবদল করেছিলেন, প্রাথমিকের দায়িত্বে সৌমেন, তৃণমূলের শিক্ষা সেলে একাধিক পরিবর্তন

TMC: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন সৌমেন। 

কলকাতা: দুর্নীতি ইস্যুতে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের শিক্ষা সেলে রদবদল (Trinamool Shiksha Cell)। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হলেন সৌমেন রায় (Soumen Roy), কার্যকরী সভাপতি পলাশ সাধুখাঁ। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হলেন প্রীতম কুমার হালদার এবং কার্যকরী সভাপতি হলেন বিজন সরকার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে আসেন সৌমেন। 

তৃণমূল ভবন থেকে ঘোষণা করলেন ব্রাত্য বসু এবং মানস ভুঁইয়া

এ ছাড়াও পার্শ্বশিক্ষক, এসএসকে, এমএসকে ও কন্ট্রাকচুয়াল শিক্ষক-শিক্ষিকাদের সংগঠনের সভাপতি হিসাবে মইদুল ইসলাম এবং কার্যকরী সভাপতি হিসাবে রমিউল ইসলামের নাম ঘোষণা করা হল। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি এবং কার্যকরী সভাপতির নাম তৃণমূল ভবন থেকে ঘোষণা করলেন ব্রাত্য বসু এবং মানস ভুঁইয়া।

শিক্ষা সেলে রদবদল নিয়ে শনিবার বৈঠকে বসেছিল তৃণমূল। সেখানেই আগের সমস্ত কমিটি বাতিল করা হয়। তার পর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে সৌমেনের নাম ঘোষণা করেন ব্রাত্য এবং মানস। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন বছর দেড়েক আগে। তাঁর হাতেই প্রাথমিক শিক্ষক সমিতির দায়িত্ব দেওয়া হল। 

আরও পড়ুন: Saokat Molla: ‘আমাদের কিছু ভিখারি নেতা আছে...’, তৃণমূল বিধায়ক সওকতের গলায় হুঁশিয়ারি

পার্শ্বশিক্ষক, এসএসকে, এমএসকে ও কন্ট্রাকচুয়াল শিক্ষক-শিক্ষিকাদের সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হল মইদুলকে। প্রতিবাদী এই শিক্ষক নেতা পরিচিত মুখ। শিক্ষিকাদের দূরে বদলির নির্দেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। তাঁর সংগঠনের পাঁচ শিক্ষিকাই ২০২১ সালে- বিকাশ ভবনের সামনে বিষপান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।  চলে অনশনও। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেও বিক্ষোভ দেখান। তা নিয়ে কম টানাপোড়েন হয়নি। পরে যদিও সঙ্গী-সাথীদের নিয়ে তৃণমূলে যোগদান করেন মইদুল। ব্রাত্যর হাত থেকে জোড়াফুল পতাকা গ্রহণ করেন তাঁরা। সেই মইদুলকেই এ বার দায়িত্বে আনা হল। 

স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, এমন লোকজনকেই দায়িত্ব

নিয়োগ দুর্নীতিতে একের পর এক নেতার নাম জড়ানোয় সমালোচনায় জেরবার তৃণমূল। এমন পরিস্থিতিতে এই রদবদল ঘটানো হল। সংগঠনের হয়ে কাজ করতে পারেন, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, এমন লোকজনকেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ব্রাত্য। আগামী দিনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সংগঠন ওয়েবকুপা-তেও সাংগঠনিক রদবদল আনা হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget