এক্সপ্লোর

Child Trafficking: শিশু পাচার চক্রের পর্দাফাঁস, গ্রেফতার মূল পাণ্ডা সহ তিনজন

কীভাবে শিশু পাচার চক্রের হদিশ পেল পুলিশ? তদন্তকারীদের দাবি, গত সোমবার শিশু পাচারের অভিযোগে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকার রোলার মোড় থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

সৌরভ বন্দ্যোপাধ্যায় ও মুন্না আগরওয়াল: দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) পতিরাম থেকে গ্রেফতার ২ ব্যক্তিকে জেরা করে শিশু পাচার চক্রের (Child Trafficking) পর্দাফাঁস। বরানগর, চারুমার্কেট ও হুগলি থেকে গ্রেফতার পাণ্ডা সহ তিনজন। উদ্ধার এক শিশু। শিশু কেনার অভিযোগে আটক দম্পতি।

শিশু পাচার চক্র: শিশু পাচারচক্রের (Child Trafficking) পর্দাফাঁস! দুই জেলার পুলিশের তৎপরতায় মূল পাণ্ডা-সহ জালে ৫ জন। শিশু কেনার অভিযোগে আটক দম্পতি। উদ্ধার হয়েছে এক শিশুও। অনিতা ঝুনঝুনওয়ালা নামে চক্রের এক পাণ্ডাকে বুধবার হিন্দমোটর থেকে গ্রেফতার করে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) ও চন্দননগর কমিশনারেটের (Chandannagar Commissionerate) যৌথ বাহিনী। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা।

কিন্তু কীভাবে শিশু পাচার চক্রের হদিশ পেল পুলিশ? তদন্তকারীদের দাবি, গত সোমবার শিশু পাচারের অভিযোগে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকার রোলার মোড় থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ওই সময় এক শিশুকে নিয়ে চম্পট দেয় এক ব্যক্তি। ধৃতদের লাগাতার জেরা করে আরও ২ অভিযুক্তের হদিশ মেলে। বরানগর ও চারু মার্কেট এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃত ৪ জনকে জেরা করে চক্রের মূল পাণ্ডার হদিশ পায় পুলিশ। বুধবার হিন্দমোটর থেকে  গ্রেফতার করা হয় অনিতা ঝুনঝুনওয়ালা নামে ওই মহিলাকে। পুলিশের দাবি, চক্রের পাণ্ডার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি হিন্দমোটরে ভাড়া বাড়িতে থাকছিলেন তিনি।

চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতারের পর এক শিশুকেও উদ্ধার করে পুলিশ। এক দম্পতির কাছে ওই শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছিল। তাঁদেরকেও আটক করা হয়েছে। আটক ব্যক্তি জানিয়েছে,  “৫ হাজার টাকার শিশু কিনেছিলাম। আমাকে বলেছিল খেতে পাচ্ছে না। সেই কারণে কিনেছিলাম।’’ কোথা থেকে শিশুগুলিকে আনা হত? কীভাবেই বা বিক্রি করা হত তাদের? এই চক্রের সঙ্গে আর কাররা জড়িত? উত্তর খুঁজছে পুলিশ।

আরও পড়ুন: Anubrata Mandal: স্বেচ্ছাসেবী সংস্থার গাড়িতে অনুব্রত, কিন্তু লালবাতি কেন? বিতর্ক তুঙ্গে

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget