এক্সপ্লোর

Awas Yojana Scam: আবাস তালিকায় 'দুর্নীতি', সরকারি অফিসারদেরই নিশানা তৃণমূল বিধায়কের

Chinsurah News: আবাস যোজনায় দুর্নীতির জন্য সরকারি কর্মীদেরই দায়ী করলেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। এই রকম করলে বেশিদিন চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি তাঁর।

চুঁচুড়া: আবাস তালিকায় দুর্নীতির (Awas Yojana Scam) জন্য সরকারি অফিসারদেরই নিশানা করলেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার (Chinsurah MLA Asit Majumder)। এবারের লোকসভা ভোটে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে লিড পাননি হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তার কারণ খুঁজতে এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। 

শুক্রবার তিনি পরিদর্শনে বেরিয়ে ছিলেন কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর চুঁচুড়া-মগরা ব্লকের বিডিও ও সার্ভেয়ারকে ফোন করে হুঁশিয়ারি দেন অসিতবাবু। ফোন করে বলেন, "এরকম করলে বেশিদিন চাকরি করা যাবে না। আপনি এনকোয়ারি করে রিপোর্টটা দিন, তারপর আমি ডিএমের সঙ্গে কথা বলছি।" ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলেন, "দরখাস্ত দেওয়ার সেল রয়েছে। যাঁদের নাম আবাস তালিকায় ওঠেনি তাঁরা সেখানে দরখাস্ত দিন।"

এর উত্তরে চুঁচুড়ার বিধায়ককে ফোনে বলতে শোনা যায়, "আরে দাদা আমি তো আপনাকে পাঠিয়েছি। প্রমাণ আছে। তার মানে আমি যেটা পাঠালাম সেটার কোনও মূল্য নেই। আমি কিন্তু, এই বিষয়ে চিফ মিনিস্টারকে কমপ্লেন করব।" 

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসিত মজুমদার বলেন, "সরকারি কর্মচারীরাই সরকারকে ডোবাচ্ছে। যোগ্যদের নাম বাদ দিয়ে তালিকা তৈরি হচ্ছে। আবাস তালিকায় গড়মিলে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে গণ আন্দোলন হবে।"

যদিও সরকারি কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে চুঁচুড়া-মগরা ব্লকের বিডিও-র দাবি, "নিয়ম মেনেই সমস্ত কাজ হচ্ছে। এর মধ্যে কোনও গড়মিল নেই।"

অন্যদিকে বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতারাই দুর্নীতি করে তার দায় সরকারি কর্মীদের ঘাড়ে চাপাতে চাইছেন। ওনারা নিজেরাই যাঁদের পাকা বাড়ি রয়েছে তাঁদের নাম আবাস তালিকায় ঢুকিয়েছেন। আর এখন সরকারি কর্মচারীদের দোষ দিয়ে নিজেদের কাঁধ থেকে দায় ঝাড়তে চাইছেন। সাধারণ মানুষ সবই দেখছেন। তারই ফল ফলেছে লোকসভা নির্বাচনের সময়। এই বিধানসভায় তৃণমূলের দুর্নীতির জন্যই তাঁদের প্রার্থী লিড পাননি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Wetland illegal Construction Controversy : অবাধে চলছে জলাভূমি ভরাট, হইচই পড়ে যেতেই ঢাকা হল আর্থমুভার, এবিপি আনন্দ-র ক্যামেরা দেখতে যা হল ...

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget