এক্সপ্লোর

Satpal Rai: কপ্টার ক্র্যাশে নিহত সতপালের অপেক্ষায় পাহাড়, ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তৈরি হচ্ছে দার্জিলিং

Satpal Rai Death in Chopper Crash: দিল্লিতে যখন জেনারেল রাওয়াতের শেষকৃত্য চলছে, তখন শূন্য চোখে, দার্জিলিংয়ের তাকদার বাড়ির দরজার দিকে তাকিয়ে বসে আছেন হাবিলদার সতপাল রাইয়ের স্ত্রী।

রাজা চট্টোপাধ্যায়, দার্জিলিঙ: কপ্টার ক্র্যাশে (Chopper Crash) নিহত জেনারেল বিপিন রাওয়াতের (Bipin Rawat) দেহরক্ষী সতপাল রাইয়ের (Satpal Rai) মরদেহ কাল ফিরতে পারে দার্জিলিংয়ে (Darjeeling)। পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে। ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তৈরি হচ্ছে দার্জিলিংয়ের তাকদা।

দিল্লিতে যখন জেনারেল রাওয়াতের শেষকৃত্য চলছে, তখন শূন্য চোখে, দার্জিলিংয়ের তাকদার বাড়ির দরজার দিকে তাকিয়ে বসে আছেন হাবিলদার সতপাল রাইয়ের স্ত্রী। হাবিলদার সতপাল রাই। জেনারেল বিপিন রাওয়াতের ১০ বছরের দেহরক্ষী। বুধবার তামিলনাড়ু-র কুন্নুরে, MI-17 V5 হেলিকপ্টারের আরেক সওয়ারি। কপ্টার ক্র্যাশে তিনিও প্রাণ হারিয়েছেন। 

শুক্রবারও সতপাল রাইয়ের মরদেহ পৌঁছয়নি দার্জিলিংয়ের তাকদার বাড়িতে। নিহত সতপাল রাইয়ের আত্মীয় শরৎ রাই বলেন, "সেনার তরফে জানানো হয়েছে, রক্তের নমুনা পরীক্ষা হচ্ছে, তাই আজ আসবে না, কাল আসতে পারে বলে জানিয়েছে সেনা, ওকে যথাযোগ্য সম্মান দেওয়া হোক।" 

আরও পড়ুন, 'বাবা ছিলেন দেশনায়ক, আমার সবচেয়ে কাছের বন্ধু', লিড্ডারের শেষকৃত্যে শোকবিহ্বল কন্যা আশনা

জেনারেল রাওয়াতের মেয়ে কৃতিকা ও তারিণী, কিংবা ব্রিগেডিয়ার লিড্ডারের মেয়ে আশনা কাউকেই সামনে থেকে দেখেনি সতপালের স্কুল পড়ুয়া মেয়ে মুসকান।  শুধু জানে বাকি ৩ জনের মতোই তারও বাবা হারিয়ে গেছেন কপ্টার ক্র্যাশে। নিহত সতপাল রাইয়ের মেয়ে মেয়ে মুসকান বলেন, "আমাকে বাবা সবসময় বলতেন নিজের ভবিষ্যত নিজে দেখবে, আমি পুলিশে চাকরি করতে চাই।" 

সকাল থেকে সন্ধে, প্রচুর লোকজন আসছেন সতপাল রাইয়ের এই বাড়িতে। শোকের আবহ। তারই মধ্যে গ্রামজুড়ে চলছে ‘ঘরের ছেলেকে শেষশ্রদ্ধা জানানোর প্রস্তুতি। 

এদিকে, শুক্রবারই শেষবিদায় জানান হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও স্ত্রী মধুলিকা রাওয়াতকে(Chief of Defence Staff General Bipin Rawat)। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয় ব্রার স্কোয়ারে। ১৭ বার তোপধ্বনিতে জেনারেল রাওয়াতকে শেষশ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও(Madhulika Rawat )। ছিলেন দুই মেয়ে কৃতীকা ও তারিণী।

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget