এক্সপ্লোর

Christmas Eve 2025: প্রসাদে থাকে ৫৬ রকমের কেক! ক্রিসমাস ইভে মহাসমারোহে শ্রীরামকৃষ্ণের জন্মভিটেয় বিশেষ পুজোর আয়োজন

Christmas Eve Puja at Kamarpukur: সন্ধ্যায় আরতির পরে, নিয়মমাফিক শুরু হয় প্রভু যীশুর আরাধনা। শ্রীরামকৃষ্ণ দেবের মন্দিরের পাশেই, আটচালায় প্রভু যীশুর ছবি বসিয়ে মোমবাতি ও ফুল দিয়ে সাজানো হয়

বাপন সাঁতরা, গোঘাট: রাত পোহালেই ২৫ ডিসেম্বর। ক্রিসমাস। তার একদিন আগে, অর্থাৎ ২৪ ডিসেম্বর, ক্রিসমাস ইভে যীশুখ্রীস্টের আরাধনার আয়োজন করা হল কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে। প্রত্যেক বছরের মতো এই বছরেও শ্রীরামকৃষ্ণের জন্মভিটায় মহাসমারোহে পালিত হল যীশু পুজো। ভক্তরা প্রত্যেক বছরের মতো জড়ো হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের জন্মভিটায়। মহা সমারোহে এদিন পুজোর আয়োজন করা হয়।

সন্ধ্যায় আরতির পরে, নিয়মমাফিক শুরু হয় প্রভু যীশুর আরাধনা। শ্রীরামকৃষ্ণ দেবের মন্দিরের পাশেই, আটচালায় প্রভু যীশুর ছবি বসিয়ে মোমবাতি ও ফুল দিয়ে সাজানো হয়। ছবির সামনে দেওয়া হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি ও মিষ্টি। পুজোর পরে, যিশুর জন্মকাহিনী পাঠ করা হয়। মঠের নিয়ম মেনে, ২৪ ডিসেম্বর মঠের সন্ধ্যা আরতির পরেই শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান। বিশেষ প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয়। প্রতি বছরের মতো, এই বছরও ৫৬ রকমের কেক দিয়ে প্রভু যীশুকে ভোগ নিবেদন করা হয় রামকৃষ্ণ মঠে। গোটা মঠ চত্বর এ দিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। রামকৃষ্ণ মিশন আয়োজিত বাইবেল পাঠ ও প্রাক ক্রিসমাস উপলক্ষ্যে কামারপুকুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মপ্রাণ মানুষজন ভিড় জমান ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে। 

শুধু কামারপুকুর নয়, বেলুড় মঠেও এদিন বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়। বেলুড় মাঠে যেমন মহা সমারোহে পালন করা হয় দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর মতো পুজো, তেমনই প্রত্যেক বছরই এখানে ক্রিসমাস ইভে, অর্থাৎ ২৪ ডিসেম্বর আয়োজন করা হয় যীশুখ্রীস্টের বিশেষ আরাধনার। এই বছরও তার অন্যথা হল না। ক্রিসমাস ইভে নিয়ম মেনে আয়োজন করা হল যীশু পুজোর। দর্শনার্থীদের এই পুজো ঘিরে আলাদা আকর্ষণ থাকে। মূল মন্দির চত্বর বিশেষভাবে সাজানো না হলেও, সাজিয়ে তোলা হয় মন্দিরের বাইরের অস্থায়ী অংশ। কিন্তু অনেকেই জানেন না, এই উদযাপনের পিছনে রয়েছে একটি গল্প, যার শিকড় হুগলী জেলায়।

শোনা যায়, শ্রীরামকৃষ্ণের প্রয়াণের পরে একবার নিজের সঙ্গীদের নিয়ে হুগলী জেলার আঁটপুরে এক গুরু ভ্রাতার বাড়ি গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেখানে তিনি বেশ কিছুদিন কাটিয়েছিলেন। সেখানে থাকাকালীন প্রত্যেকদিন অগ্নিকুণ্ডের চারিদিকে বসে ধর্ম নিয়ে বিভিন্ন আলোচনা হত। এভাবেই একদিন, সেই অগ্নিকুণ্ডের ধারে বসেই স্বামী বিবেকানন্দ তাঁর সঙ্গীদের বলেছিলেন যীশুখ্রীস্টের আত্মত্যাগের ইতিহাস। বুঝিয়েছিলেন তাঁৎ গুরুত্ব আর তাঁর অপার মহানুভবতা আর সাহসে গাথা। ঘটনাচক্রে সেই দিনটি ২৪ ডিসেম্বর। ভিন্ন ধর্মাবলম্বী হলেও স্বামীজীকে ছুঁয়ে গিয়েছিল যীশুখ্রীস্টের আত্মত্যাগ, সাহসিকতা আর মহানুভবতা। সেই ঘটনার কথা মনে রেখেই আজও বেলুড় মঠে আয়োজন করা হয় যীশু পুজোর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget