এক্সপ্লোর

Kalyani AIIMS: কল্যাণী AIIMS-এ নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখরকে ফের তলব CID-র

Niladrisekhar Dana: সূত্রের খবর, বিধায়ক-কন্যা দাবি করেন, তিনি বাবার সুপারিশ ছাড়াই চাকরি পান।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কল্যাণী AIIMS-এ নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে ফের তলব করল সিআইডি (CID)। সকাল ১১টায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বাড়িতে গিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি (CID)।

সূত্রের খবর, বিধায়ক-কন্যা দাবি করেন, তিনি বাবার সুপারিশ ছাড়াই চাকরি পান। যদিও সিআইডি-র দাবি, কল্যাণী (Kalyani) AIIMS কর্তৃপক্ষ জানায়, বিজেপি (BJP) বিধায়ক তাঁর মেয়ের চাকরির জন্য হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করেন। যে বেসরকারি এজেন্সি নিয়োগ করেছিল, তারাও জানায়, চাকরির সুপারিশপত্র এসেছিল কল্যাণী AIIMS থেকে। এরপরই গত ৫ অগাস্ট নীলাদ্রিশেখর দানাকে তলব করে সিআইডি। হাজিরা দেননি বিজেপি বিধায়ক (BJP MLA)। নিয়োগ দুর্নীতি মামলায় এরপর সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা হয়। সেই আবেদন খারিজ করে হাইকোর্ট। 

গবেষণাপত্রের বিষয়বস্তু নকল: কিছুদিন আগে অন্যের গবেষণাপত্রের বিষয়বস্তু নকল করার অভিযোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) এডুকেশন বিভাগের (Education Department) ডিনের পদ থেকে সরানো হয় দেবপ্রসাদ শিকদারকে। রাজ্য সরকার নিয়োগ করেছে, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে সরাতে পারে না। সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন অপসারিত ডিন। 

দু’জনের দু’টি গবেষণাপত্র। একটি ১৯৯৫ সালের, আরেকটি ৯৯-এর। বিষয়বস্তু এক হলেও, একজন গবেষণা করেছেন বায়োলজি নিয়ে, আরেকজন ফিজিক্স নিয়ে। আর এই দুই গবেষণাপত্রকে ঘিরেই শোরগোল পড়ে গেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। অন্যের গবেষণাপত্রের বিষয়বস্তু নকল করার অভিযোগে সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের ডিনকে।

গবেষণাপত্রের বিষয়বস্তু নকল ?

১৯৯৫ সালের এই গবেষণাপত্রটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগে জমা দিয়েছিলেন স্বদেশরঞ্জন সামন্ত নামে এক গবেষক। অভিযোগ, এই গবেষণাপত্রের বিষয়বস্তু নকল করেই ১৯৯৯ সালে গবেষণাপত্র জমা দেন দেবপ্রসাদ শিকদার নামে আর এক গবেষক। পরবর্তীকালে যিনি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও শুরু করেন। ২০২১-এর ১৯ ফেব্রুয়ারি এডুকেশন বিভাগের ডিন পদে নিযুক্ত হন তিনি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে গবেষণাপত্রের বিষয়বস্তু নকল করার মতো চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। যে অভিযোগ খতিয়ে দেখার পর, তাঁকে ডিনের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল। 

আরও পড়ুন: Malbazar flash flood: ৮০০ জন ভলান্টিয়ারের মধ্যে বিপর্যয়ের রাতে মাত্র ৮ ! সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের দাবিতে চাঞ্চল্য !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget