এক্সপ্লোর

Coochbehar: গতি পেল শীতলকুচিতে ১০০ দিনের কাজের মাধ্যমে পুকুর খনন নিয়ে দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত

Coochbehar News: পঞ্চায়েতে দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে, কড়া ব্যবস্থা নিতে হবে। প্রকল্পে গরমিল ধরা পড়লে অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের। সম্প্রতি নবান্ন থেকে এই নির্দেশিকা গেছে জেলাশাসকদের কাছে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েতে দুর্নীতি (Panchayat Corruption) নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পরেই কোচবিহারের (Coochbehar) শীতলকুচিতে ১০০ দিনের কাজের মাধ্যমে পুকুর খনন নিয়ে দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত (CID  Investigation) গতি পেল। তদন্ত শুরুর ৮ বছর পর ৪০ জন উপভোক্তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা (political tussle)।

‘দুর্নীতি’ তদন্তে তৎপর সিআইডি

পঞ্চায়েতে দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে, কড়া ব্যবস্থা নিতে হবে। প্রকল্পে গরমিল ধরা পড়লে অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের করতে হবে। সম্প্রতি নবান্ন থেকে এমনই নির্দেশিকা পাঠানো হয় জেলাশাসকদের কাছে। আর এই প্রেক্ষাপটেই কোচবিহারের শীতলকুচিতে, পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগের তদন্তে ফের তৎপর হল CID।

২০১৪ সালে শীতলকুচির ছোটশালবাড়িতে পঞ্চায়েতে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ, পুকুর খনন না করেই ভুয়ো বিল দেখিয়ে প্রায় ৭০ লক্ষ টাকা তুলে নেওয়া হয়। ভুয়ো বিলে ৩১টি পুকুর খননের উল্লেখ করা হয়। দুর্নীতির অভিযোগে নাম জড়ায় প্রশাসনের একাধিক আধিকারিক ও তৃণমূল নেতার। 

শীতলকুচির ছোট শালবাড়ির উপভোক্তা ও অভিযোগকারী লায়লি বিবির কথায়, 'কাজ করেছিলাম কিন্তু টাকা পাইনি।' ছোট শালবাড়ি পঞ্চায়েতের তৃণমূল নেত্রী ও প্রধান আনোয়ারা বিবি বলেন, '২০১৪ সালে কাজ হয়েছিল। সিআইডি তদন্ত হচ্ছ। পুকুর খনন করিয়েছিল পঞ্চায়েত সমিতি। আমাদের পঞ্চায়েত থেকে কাজ হয়নি।'

৮ বছর আগে ঘটনার তদন্ত শুরু করে CID। কিন্তু বিরোধীদের অভিযোগ, প্রথম দিকে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলেও তারপর আর তদন্তের অগ্রগতি হয়নি। অবশেষে, শুক্রবার প্রায় ৪০ জন উপভোক্তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির গোয়েন্দারা। 

আরও পড়ুন: Kolkata News: শপিং মলের সামনে বচসা দুই বাস কন্ডাক্টকরের, এক জনকে ছুরির কোপ অন্যের, খুনের ঘটনায় চাঞ্চল্য কসবায়

কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, 'নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে। বেগতিক দেখে তদন্তে গতি এসেছে। দুর্নীতিবাজ বহাল তবিয়তে আছে।' স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, কয়লা-গরু পাচারের অভিযোগে, তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি। অন্যদিকে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগের তদন্তে তৎপর হল CID।

দিন দুই আগে ফের ১০০ দিনের কাজ নিয়েই অভিযোগ ওঠে। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ঘটনা। ওই এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ করেছে খোদ তৃণমূল। সেই অভিযোগে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরাই। 

এর আগে একাধিক এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে অভিযোগ উঠেছে। অনেকসময়েই নিশানায় থেকেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এবারও একই অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে সরকারি কাজের টাকা আত্মসাতের অভিযোগ। কিন্তু বিরোধীরা নয়, সেই অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কর্মীদেরই তরফে। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরাও। সব ঠিক থাকলে আগামী বছরেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগেই এমন অভিযোগে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় শুরু হয়েছে চাঞ্চল্য।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget