এক্সপ্লোর

Saokat Molla vs Arabul Islam: 'হার্মাদ' বলে আক্রমণ আরাবুলের, সওকতের সঙ্গে সরাসরি সংঘাত? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়

Bhangar News: যদিও অভিযোগ অস্বীকার করেছেন সওকত অনুগামীরা।

রঞ্জিত হালদার ও হিন্দোল দে, কলকাতা: ফের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের অন্দরে। এবার আরাবুল ইসলাম বনাম সওকত মোল্লা। তাঁদের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। ভোজেরহাটে আরাবুলের অফিসে হামলার অভিযোগ উঠল সওকতের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, ভাঙচুর চালানো হয় আরাবুল-ঘনিষ্ঠ আলবাবু মোল্লার গাড়িতে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সওকত অনুগামীরা। (Saokat Molla vs Arabul Islam)

আরাবুলের অভিযোগ, বৃহস্পতিবার ভাঙড়ে কর্মিসভা করেন ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূলের ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক সওকত মোল্লা। সওকতের উপস্থিতিতেই সভা থেকে আরাবুল, তাঁর ছেলে হাকিমুল ও তাঁদের ঘনিষ্ঠদের হুঁশিয়ারি দেন তাঁর অনুগামী। আরাবুলের দাবি, এর পরই গতকাল বেওতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোজেরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে হামলা হয়। পোলেরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। (Bhangar News)

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওই ভাইরাল ভিডিওতে যাঁকে হুমকি দিতে দেখা যায়, তিনি তৃণমূল নেতা বাহারুল ইসলাম। যিনি ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকতের ঘনিষ্ঠ বলে পরিচিত। ভাইরাল ভিডিওয় বাহারুলকে বলতে শোনা যায়, "ও কখন বাড়িতে থাকে, কেউ জানে না। ভোরের দিকে বাড়ি যায়। ফেসবুকে টার্গেট করে আমাদের হুমকি দিচ্ছে। আমরা যদি ওপারে দেখি, শত শত তৃণমূল কর্মী ওকে ঘিরে ধরে, ওর হাত-পা কুচে দেওয়া হবে সেদিন।"

ভিডিওটি সামনে আসতে অভিযোগ ওঠে যে, বাহারুল যাঁকে হুমকি দিচ্ছিলেন, তিনি আরাবুল-শিবিরের এক তৃণমূল নেতা। এরপরই একের পর এক ঘটনা ঘটতে শুরু করে। বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে দেখা করার জন্য সাতুলিয়া এলাকায় একটি চা-চক্রের আয়োজন করেন আরাবুল। অভিযোগ, সেখানে আরাবুল অনুগামীদের চড়াও হন সওকত অনুগামীরা। কোনও রকমে পালিয়ে প্রাণ বাঁচান আরাবুল।

পরের দিন আরাবুল-ঘনিষ্ঠ লালবাবু মোল্লার ভোজেরহাটের অফিসে সওকত মোল্লার অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ। সওকতের লোকজনই হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন আরাবুল ঘনিষ্ঠ লালবাবু মোল্লা। অন্য দিকে, সওকত ঘনিষ্ঠ আক্রম মোল্লার দাবি, গাড়ি রাখা নিয়ে বচসা বাধে। স্থানীয় মানুষ জনই ভাঙচুর চালান। এর পর শনিরার আরাবুল ঘনিষ্ঠ এক তৃণমূল নেত্রীর বাড়িতেও হামলা চলে বলে অভিযোগ। 

পর পর এমন ঘটনায় সরাসরি সওকতের দিকে আঙুল তোলেন আরাবুল। তাঁর কথায়, "ভাঙড়ের মাটিতে হার্মাদ আজ তৃণমূলে এসে পুরনোদের উপর আক্রমণ করছে।" তাঁর ছেলেদের মেরে দেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি করেন তিনি। এই নিয়ে ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। হামলার ঘটনার তদন্ত শুরু করেছে পোলেরহাট থানা।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda
CJP Leader: গতকাল আটক, আজ ছাড়া পেলেন CJP-র ৩ প্রধান
Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget