এক্সপ্লোর

CPM-TMC Clash: মনোনয়ন জমা দেওয়া কেন্দ্র করে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ, গ্রেফতার ৯

গতকাল মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বড়শুল। সিপিএম প্রার্থীদের গাড়ি আটকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

কমলকৃষ্ণ দে, শক্তিগড়: বড়শুলে মনোনয়ন জমা দেওয়াকে করাকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষের ঘটনায় ৯ জন গ্রেফতার । গতকাল মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বড়শুল। সিপিএম প্রার্থীদের গাড়ি আটকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। এরপর পুলিশকে মাঝখানে রেখে দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়, লাঠিসোটা নিয়ে একে অপরের দিকে তেড়ে যান দুই দলের কর্মীরা। শক্তিগড় থানার ওসি-সহ পুলিশ কর্মীরা আহত হন। সংঘর্ষে আহত হন সিপিএম ও তৃণমূল কর্মীরাও। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। 

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের বড়শুলে।তৃণমূলের হামলা এবং ইটবৃষ্টিতে, জখম হয়েছেন বেশ কয়েকজন সিপিএম কর্মী। আহত হন, একাধিক পুলিশকর্মীও। পাল্টা, আক্রমণের পথে হাঁটে সিপিএমও। এই ঘটনায়, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শক্তিগড়ের বড়শুল।  সোমবার দুপুরে, একাধিক গাড়িতে বর্ধমান ২ নম্বর বিডিও অফিসে পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দিতে আসছিলেন, সিপিএমের কর্মী-সমর্থকরা।

অভিযোগ, তাঁদের গাড়ি, শক্তিগড়ের বড়শুল মোড়েআসতেই ট্রাক্টর দিয়ে রাস্তা আটকে সিপিএমের কর্মী-সমর্থকদের গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু ইটবৃষ্টি করে তৃণমূল কর্মীরা। তাঁদের বেশিরভাগের মুখই ছিল কাগড়ে ঢাকা। হামলার মুখে প্রথমে পিছু হঠে সিপিএম।  ইটবৃষ্টি চলাকালীনই  পুলিশের একটি গাড়ি আসে। গাড়ি থেকে নেমে সিপিএমের কর্মী-সমর্থকদের দিকে এগিয়ে যান পুলিশ কর্মীরা। পুলিশের সামনেই, সিপিএম কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। এরপরই, পাল্টা সিপিএম ঝান্ডার-ডান্ডা নিয়ে ভাঙচুর চালায়, বেশ কয়েকটি বাইকে। সিপিএমের কর্মী-সমর্থকদের আক্রমণের মুখে পিছু হঠেন তৃণমূলের কর্মীরা।সিপিএমের দাবি, এরপরই পুলিশ-প্রশাসনের তরফে তাঁদের মঙ্গলবার এসে মনোনয়ন জমা করতে বলা হয়।                                      

এদিকে গতকাল, মনোনয়ন পর্বের তৃতীয় দিনে,উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়তুমুল অশান্তি হল। বাদ গেল না মারামারি! রক্তারক্তি। সিপিএমের পার্টি অফিস ঘেরাও করে,লাঠি হাতে চলল তাণ্ডব। ভাঙচুর করা হল বাইক। মাথা ফাটল এক সিপিএম নেত্রীর।হামলার মুখে মনোনয়নই দিতে পারলেন না সিপিএম প্রার্থীরা। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়েও চলে দাপাদাপি। আতঙ্কে পার্টি অফিসের ভিতরে ঢুকে পড়েন সিপিএম কর্মীরা।

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget