এক্সপ্লোর

Weather Update: ফাল্গুনে আবহাওয়ার পরিবর্তন, কাল থেকে কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস?

এ দিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার থেকে শুষ্ক হবে আবহাওয়া। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফাল্গুনে আবহাওয়ার (Weather Report) পরিবর্তন। আজ দুই মেদিনীপুর (Midnapur) ও ঝাড়গ্রামে (Jhargram) কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান-সহ (Burdwan) পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও কাল বৃষ্টির সম্ভাবনা। শীতের বিদায় ও গ্রীষ্মের শুরুর মুখে আবহাওয়া পরিবর্তনের (Weather Change) কারণেই বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এ দিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার থেকে শুষ্ক হবে আবহাওয়া। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। 

জেনে নিন অন্যান্য জেলার আবহাওয়া

পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরের দিঘায় গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯  ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। দিঘায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজ দিঘায় আকাশ মেঘলা থাকবে, সেই সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather forecast of Purba Medinipur-Digha)। আগামীকাল দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল আকাশ  আংশিক মেঘাচ্ছন্ন  থাকতে পারে। সোমবার দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেইসঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে দিঘায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। গত ২৪ ঘণ্টায় আপেক্ষিক আর্দ্রতা  ৮৬ থেকে ৭৫  শতাংশ।

মালদা

২৬ ফেব্রুয়ারি (February) মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আজ মালদায় বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তেও জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ।  আজ মালদায় বিস্তৃত এলাকাতে ধোঁয়াশা থাকায় সকালের দিকে দৃশ্যমানতা আজও কম ছিল। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে সপ্তাহ জুড়ে। কমতে পারে তাপমাত্রাও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৫-৬৭ শতাংশ। হাওয়ার গতিবেগ ৩.৬ কিলোমিটায়/ঘণ্টা। 

হাওড়া

আজ হাওড়া জেলার (Howrah District) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) গতকালের চেয়ে ১ ডিগ্রি কমে হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য (Highest Temperature) গতকালের চেয়ে ২ ডিগ্রি বেড়ে হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ গড়ে প্রতি ঘণ্টায় ৫ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ। আজ হাওড়ায় কিছুটা মেঘলা আকাশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ হাওড়ায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৫৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা বেজে ৩৮ মিনিটে।

সেরা শিরোনাম

SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget