এক্সপ্লোর

Mamata Banerjee:'ধার শোধ করেও ১ তারিখে বেতন-পেনশন দিই', বাম আমলের তুলনা টেনে বার্তা মুখ্যমন্ত্রীর

Government Salary And Pension: বাম আমলের প্রসঙ্গ টেনে বললেন, 'আমি যখন বিরোধী ছিলাম, দেখতাম শিক্ষকরা ১ তারিখে বেতন পাচ্ছেন না। ১৫-২০ তারিখ হয়ে যায়। কখনও আবার ৩ থেকে ৬ মাসও পেরিয়ে যায়। সরকারি কর্মচারীরা সময়ে পেনশন পেতেন না। আজ কিন্তু গর্ব করে বলতে পারি, এত ধার শোধ করেও ১ তারিখে বেতন দিই। এবং পেনশনও দিই।'

কলকাতা: 'দেওয়ার ক্ষমতা নেই, কাড়ার ক্ষমতা রয়েছে', আলিপুর কোর্টের অনুষ্ঠানে কড়া মেজাজে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বাম আমলের (CPM) প্রসঙ্গ টেনে বললেন, 'আমি যখন বিরোধী ছিলাম, দেখতাম শিক্ষকরা ১ তারিখে বেতন (Salary) পাচ্ছেন না। ১৫-২০ তারিখ হয়ে যায়। কখনও আবার ৩ থেকে ৬ মাসও পেরিয়ে যায়। প্রাক্তন সরকারি কর্মচারীরা সময়ে পেনশন (Pension) পেতেন না। আজ কিন্তু গর্ব করে বলতে পারি, এত ধার (debt) শোধ করেও ১ তারিখে বেতন দিই। এবং পেনশনও দিই।'

আর কী বললেন?
মুখ্যমন্ত্রীর মতে, যে সরকার এত মানবিক সেই সরকারের কথা কি আরও একটু ভেবে দেখা উচিত নয়? বকেয়া ডিএ নিয়ে চলতে থাকা রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'আমরা রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী ডিএ দিয়েছি। কিন্তু আপনারা যদি রাজ্য সরকারের হয়ে কাজ করে  কেন্দ্রীয় সরকারের হারে ডিএ চান, তা তো হয় না।' কেন্দ্র-রাজ্যের তফাৎ বোঝাতে গিয়ে সেন্ট্রাল ও স্টেট স্কুলের শিক্ষকদের বেতন পরিকাঠামোর ফারাকের কথাও তুলে ধরেন তৃণমূলনেত্রী। আরও জানান, কেন্দ্রীয় সরকারের রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে। তারা টাকা ছাপাতে পারে। রাজ্য সরকারের সেই ক্ষমতা নেই। পাশাপাশি মনে করান, আগে করবাবদ অনেক টাকা হাতে আসত রাজ্যের। এখন একটাই কর, পণ্য ও পরিষেবা কর (GST)। কেন্দ্র সেই টাকা তুলে নিয়ে যায়। কিন্তু রাজ্যকে প্রাপ্য টাকা মেটায় না। তাতে রাজ্যের অনেক ক্ষতি হচ্ছে বলেও জানান মমতা। সার্বিক ভাবে কেন্দ্র ও রাজ্যের পরিকাঠামোগত ফারাকের কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। 

মুখ্যমন্ত্রীর বার্তা...
টানা অনশন, আন্দোলনের পর মধ্যস্থতা করেছিলেন খোদ রাজ্যপাল। তার পরও মহার্ঘ ভাতা নিয়ে নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। রাজ্য সরকারকেই নরম হতে হবে বলে সাফ বার্তা দিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, দাবি মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার পাশাপাশি, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নেওয়া যাবে না বলে জানিয়েছেন। সেই আবহেই এদিন আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের কাজ করে কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবি চলে না বলে জানালেন। মঙ্গলবার আলিপুর কোর্টে আইনজীবীদের নিয়ে একটি অনুষ্ঠানে মহার্ঘ ভাতার নিয়ে মন্তব্য করেন মমতা। তিনি জানান, আইনসিদ্ধ যে অধিকার, সেই অধিকার দেওয়ার পক্ষেই তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কিছু নিয়ম রয়েছে। রাজ্য সরকার চলে রাজ্যএর অর্থনৈতিক পরিকাঠামো এবং নিয়ম অনুযায়ী। কেন্দ্রীয় সরকারের পরিকাঠামো আবার আলাদা। তাই রাজ্যের কাজ করে কেন্দ্রের হারে মহার্ঘ ভাতার দাবি সঠিক নয় বলে মন্তব্য করেন মমতা। 

আরও পড়ুন:'পিসি-ভাইপোকে গ্যারাজ করব', নন্দীগ্রাম দিবসে হুঁশিয়ারি শুভেন্দুর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget