এক্সপ্লোর

Mamata On Lakshmir Bhandar: পশ্চিমবঙ্গ যা দেয়... লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন কী বললেন মুখ্যমন্ত্রী

Mamata On Lakshmir Bhandar Scheme: বাগডোগরায় পৌঁছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

উত্তরবঙ্গ: উপনির্বাচনের আগে উত্তরবঙ্গ গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের কী বললেন মুখ্যমন্ত্রী ? তৃতীয়বারের মত সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার রাজ্যের লক্ষ্য 'শিল্প।' যদিও বিধানসভা ভোটের পর, লোকসভা ভোটে এক অন্য সমীকরণই ধরা পড়ে। লোকসভা ভোটের প্রচারে এসে বিরোধী দলের শীর্ষ নের্তৃত্বের মুখে শোনা যায়,  লক্ষ্মীর ভাণ্ডারের কথা। যে ভোট জিতলে তৃণমূল সরকারের থেকে অনেক বেশি টাকা দেবে বিরোধী দলের সরকার। কিন্তু চব্বিশের ভোটের পর যাবতীয় সমীক্ষাকে কুপোকাৎ করে বাংলায় ওঠে ফের সবুজ ঝড়। ভোট বিশ্লেষণের আলোয় এসে পড়ে 'লক্ষ্মীর ভাণ্ডার।'

এখানেই শেষ নয়, মহারাষ্ট্রে বিরোধী জোটে ইস্তেহারে মহিলাদের ৩ হাজার টাকা ভাতা ঘোষণা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে মহালক্ষ্মী যোজনা।' বলাইবাহুল্য, এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ সাংবাদিকদের মুখে শুনতেই গর্জে উঠলেন মমতা। গলায় উষ্মা রেখে বলেন, 'ওটা মিথ্যে ! আমি ওটা খুঁজে বার করেছি। কেন মিথ্যে বলছেন আপনারা ?  রাজ্য সরকার তো তফশিলি জাতি উপজাতির মহিলাদের ১২০০ টাকা দেয়।' 

উল্লেখ্য, উপনির্বাচনের প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন তিনি বলেন, 'আমি এটুকুই বলব যে, রাজ্যে ৬ টি উপনির্বাচন আছে। কোচবিহারের সিঁতাইয়ে তৃণমূল প্রার্থী পদে দাঁড়িয়েছেন সঙ্গীতা রায়। মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। মেদিনীপুরে  তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সুজয় হাজরা। তালডাংরায় তৃণমূল প্রার্থী হলেন ফাল্গুনী সিংহবাবু।হাড়োয়া থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে শেখ রবিউল ইসলামকে।নৈহাটি থেকে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে।আমি এই ৬ কেন্দ্রের সকল মা-ভাই বোনেদের কাছে আবেদন করব, যে সবসময়ই আপনার সঙ্গে আছে পশ্চিমবঙ্গ সরকার। তাই আপনাদের ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবেন। তাতে আপনাদের এলাকার উন্নয়নের কাজ আরও তরাণ্বিত হবে। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে, সংসদীয় নির্বাচনে প্রার্থীদের জিতিয়েছেন। তাঁরা তাঁদের মতো কাজ করছেন। সবে শুরু করেছেন। আরও করবেন।' 

  আরও পড়ুন, মেডিক্যাল কলেজ-হাসপাতালগুলিতে CCTV বসানো নিয়ে কাটমানি নিচ্ছে TMC : শুভেন্দু

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাতের মধ্যেই দার্জিলিং পৌঁছে যাবেন। আজ কিছু কর্মসূচি নেই। রাত হয়ে যাবে।  কাল-পরশু কর্মসূচি রয়েছে। অনুষ্ঠান শেষ করে ১৪ নভেম্বর তিনি কলকাতায় ফিরবেন।মমতা আরও জানিয়েছেন, 'তিনি দীর্ঘ সময় পর দার্জিলিং যাচ্ছেন। আমি সবসময় চাই, দার্জিলিং ভাল থাকুক।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget