এক্সপ্লোর

Mamata Banerjee: তথ্য় কমিশনার নিয়ে বৈঠকের কথা মমতা-শুভেন্দুর! মুখ্যমন্ত্রীর বিধানসভার ঘরে আমন্ত্রণ বিরোধী দলনেতার

Suvendu Adhikari:ফের মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারী। আগামী ১৫ ফেব্রুয়ারি তথ্য কমিশনার ঠিক করতে বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রীর বিধানসভার ঘরে আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলনেতাকে।

কলকাতা: ফের মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ১৫ ফেব্রুয়ারি তথ্য কমিশনার (Information Commissioner) ঠিক করতে বৈঠক। সেই বৈঠকেই দুপুর সাড়ে বারোটা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার (west bengal assembly) ঘরে আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলনেতাকে। প্রসঙ্গত, এর আগে নভেম্বরে মুখোমুখি হয়েছিলেন দুজনে।

গত নভেম্বরে বৈঠক
গত নভেম্বরে দীর্ঘদিন পরে মুখোমুখি কথা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। সে বার মুখ্যমন্ত্রীর ঘরে যান বিরোধী দলনেতা, তাঁকে ভাই বলে সম্বোধন করেন তৃণমূলনেত্রী। বাবার খোঁজ নেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণও জানান। সে বার বিধানসভার প্রথমার্ধের অধিবেশন শেষ হওয়ার পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মার্শাল গিয়ে বিরোধী দলনেতাকে এ কথা বলতে, শুভেন্দু অধিকারী বলেন, তিনি একা যাবেন না। অধিবেশনের বিরতির সময় অশোক লাহিড়ি এবং অগ্নিমিত্রা পালকে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে যান বিরোধী দলনেতা। কিছুক্ষণ পরে আসেন মনোজ টিগ্গা। সূত্রের খবর, সে বার শুভেন্দু ঘরে ঢুকতেই, মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন, 'কেমন আছিস?' জবাবে বিরোধী দলনেতা বলেন, 'ভাল আছি।' এর পরে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, 'বাবা কেমন আছে?' শুভেন্দু বলেন, 'বাবা ভাল আছেন।' তখন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা বলেন, 'বাবাকে আমার প্রণাম জানাস।' তার মধ্যেই চা আসে। কিন্তু, চায়ে চুমুক দিতে না দিতেই দ্বিতীয়ার্ধের অধিবেশন শুরুর বেল বেজে গিয়েছিল, ঘর থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। পিছনে দেখা যায় শুভেন্দু-সহ অন্যদের। বিষয়টি নিয়ে পরে মমতা জানিয়েছিলেন, সৌজন্যমূলক সাক্ষাতের জন্য আমি ডেকেছিলাম। যেহেতু সংবিধান দিবস, যাতে উন্নয়নের কাজ সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য। আর শুভেন্দু বলেন, 'উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, লিডার অফ দ্য হাউস। লিডার অফ দ্য অপজিশনকে ডেকে পাঠিয়েছিলেন। আমাকে একাই ডেকেছিলেন। আমি বিজেপি পার্টি করি। এটা পরিবার। আমি ৩ জন MLA’কে নিয়ে গিয়ে সৌজন্য বজায় রেখেছি। উনি যদি চান সৌজন্যের রাজনীতি এবং হাউস বিলংস টু অপজিশন, উভয়পক্ষের মধ্যে ওয়ার্কিং অ্যাটমোস্ফিয়ার তৈরি হোক।'

কটাক্ষ...
মুখ্যমন্ত্রীর এই ডেকে পাঠানো নিয়ে কটাক্ষ ধেয়ে এসেছিল বিজেপি শিবির থেকে। টিপ্পনি কাটেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা দেন কুণাল ঘোষও। কিন্তু রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা যত চড়া সুরে বাজছে, ততই শাসক-বিরোধী সংঘাতের আবহ তীব্রতর হচ্ছে। এমন পরিস্থিতিতে বিরোধী দলনেতার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, তাও আবার তথ্য কমিশনার ঠিক করার প্রশ্নে। সব মিলিয়ে উত্তেজনার পরত। 

আরও পড়ুন:বেঁচে রয়েছে এলটিটিই প্রধান, প্রভাকরণকে নিয়ে চাঞ্চল্যকর দাবি টিএনএম নেতার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget