এক্সপ্লোর

Mamata Banerjee:'কেন্দ্রে আছি বলে যা ইচ্ছে তাই করতে পারি না', এক দেশ এক ভোট নিয়ে আপত্তি মুুখ্যমন্ত্রীর

One Nation One Election:'কেন্দ্রে আছি বলে যা ইচ্ছে তাই করতে পারি না', এক দেশ এক ভোট নিয়ে আপত্তি জানিয়ে মন্তব্য মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, 'এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে ঠিক নয়।'

হাওড়া: 'কেন্দ্রে আছি বলে যা ইচ্ছে তাই করতে পারি না', এক দেশ এক ভোট (One Nation One Election) নিয়ে আপত্তি জানিয়ে মন্তব্য মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। বললেন, 'এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে ঠিক নয়।'

মুখ্যমন্ত্রী যা বললেন...
মুখ্যমন্ত্রীর কথায়, 'আমাদের ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে। বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বৈচিত্রের মধ্য়ে ঐক্য।...এক একটা রাজ্যে, এক একটা আঞ্চলিক সমস্যা আছে। এক একটা সময়ে, এক একটা রাজ্যে নির্বাচন হয়। কেউ স্থায়ী সরকার পায়, কেউ পায় না। কোথাও সংখ্যাগরিষ্ঠতা হয়, কোথাও সংখ্যালঘু হয়। অনেক সময় সরকার হলেও কিনে নেওয়া হচ্ছে। এই যে সমস্যাগুলো...একসঙ্গে নির্বাচন করালে আমার কী? আমাদের তো ভালই। একবার খাটতে হবে। কিন্তু, সমস্যাটা কী জানেন? যদি কোনও রাজ্য সংখ্যাগরিষ্ঠতা না পায়, তা হলে কী হবে? তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্মেন্টের দিকে চলে যাচ্ছি? এক দেশ, এক ভোট মানে আখের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন। যেটা আমেরিকায় রয়েছে।' তাঁর যুক্তি, ভারতের সংবিধান সেভাবে প্রতিষ্ঠিত নয়। মমতার কথায়, 'আমাদের ভারত গণতান্ত্রিক দেশ। আমাদের এখানে এক এক সময়ে এক একটা রাজ্যের নির্বাচন হয়। কেউ স্থায়ী সরকার পায়, কেউ পায় না। এখন ভারত সরকারেরই যদি স্টেবিলিটি না থাকে, তখন কী হবে? ভারত সরকার পড়ে গেল! সঙ্গে সঙ্গে রাজ্যগুলোও পড়ে যাবে?' মুখ্যমন্ত্রীর কড়া অবস্থান, 'আমি সংখ্যাগরিষ্ঠতায় আছি বলে যা ইচ্ছা করে দেব, এটা ঠিক নয়। নির্বাচন কমিশনকে অনুরোধ করব, বিষয়টি নিয়ে তারা গভীরভাবে ভেবে দেখুক। যুক্তি দিয়ে ভাবতে হবে তাদের। এটি শুধুমাত্র আমাদের কথা নয়, গোটা দেশের কথা। আমাদের যেমন রাজ্যের নীতিও দেখতে হবে, তেমনই কেন্দ্রীয় সরকারের নীতিও দেখতে হবে।' এদিন কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করতেও ছাড়েননি তিনি। বলেন, ' আপনারা দেখবেন, গত ৩ বছরে কী ভাবে ৩টি সরকারকে ফেলে দিয়েছে কেন্দ্রের সরকার! এক দেশ, এক ভোট হলে যে এমনটা হবে না, সে নিশ্চয়তা কে দেবে? এই বিষয়টি নিয়ে সহমত। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তাতে সহমত হতে পারছি না। কারণ, এটা সম্ভব নয়। এটা গ্রহণযোগ্য নয় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আঙ্গিকে এটা ঠিক নয়।'

 

আরও পড়ুন:বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget