এক্সপ্লোর

Mamata Banerjee:জলপাইগুড়িতে ঝড়ে মৃত্যু ৫ জনের, আগামীকাল যেতে পারেন রাজ্য়পাল

Jalpaiguri Storm: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়ের তাণ্ডব, জলপাইগুড়িতে মৃত্যু ৫ জনের। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

জলপাইগুড়ি: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়ের তাণ্ডব, জলপাইগুড়িতে (Jalpaiguri Storm Death) মৃত্যু ৫ জনের। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee In Jalpaiguri)। পৌঁছে গেলেন ঝড়-বিধ্বস্ত এলাকায়।

বাগডোগরায় নেমে যা বললেন...
রাতের দিকেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের বলেন, 'আমরা জলপাইগুড়ি সদরে যাব। ভয়ঙ্কর ঝড়টা ক্ষণিকের জন্য এসেছিল। কোচবিহার-আলিপুরদুয়ারেও হয়েছে। কিন্তু জলপাইগুড়িতে ৫ জন মারা গিয়েছেন।' মুখ্যমন্ত্রী আরও জানান, একটি শিশুকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আর এক জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সরানো হচ্ছে বলেও জানান তিনি। তবে এই পরিস্থিতিতে তাঁর আশ্বাসবাণী, রাজ্য সরকার সব রকম ভাবে পাশে রয়েছে। আদর্শ নির্বাচনী আচরণবিধি যে জারি রয়েছে, সে কথা মনে করিয়েও মুখ্যমন্ত্রী জানান, প্রশাসন যা যা করার তাই করবে। এর পর সোজা ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী, এলাকা পরিদর্শন করেন। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট জানার চেষ্টা করেন। সূত্রের খবর, আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামীকালই জলপাইগুড়ি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গত এলাকা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল। রাজভবনে প্রস্তুত রাখা হয়েছে পিস রুম, খোলা হয়েছে জরুরি সেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে রাজভবন। সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সাহায্য পাঠাতেও বলা হয়েছে রাজভবনের তরফে। 

ঝড়ের তাণ্ডব...
প্রশাসন জানিয়েছে, রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই ঘূর্ণিঝড় শুরু হয়। সেই দুরন্ত-ঘূর্ণির ছবিও ধরা পড়ে একটি ভিডিওয়। মাত্র ১০ মিনিট স্থায়িত্ব ছিল এই ঝড়ের। কিন্তু তার তাণ্ডবেই কার্যত ওলোটপালোট হয়ে গিয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের সেনপাড়া এবং ময়নাগুড়ির বার্নিশ এলাকা। বহু বাড়ি কার্যত ধুলোয় মিশে গিয়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যাওয়ায় বাড়ির পর বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন। ঝড় শুরুর আগে সেনপাড়ায় আবার এক ব্যক্তি একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। তখনই গাছ ভেঙে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। পাশাপাশি, আলিপুরদুয়ারের ফালাকাটার যে বার্নিশ এলাকা রয়েছে, তাতেও তুমুল ক্ষয়ক্ষতি হয়েছে।  একই ভাবে ওই এলাকাতেও তুমুল তাণ্ডব চালায় ঝড়। প্রথমে দিকে শোনা গিয়েছিল, এদিনের ঝড়ের তাণ্ডবের বলি ৪। পরে মুখ্যমন্ত্রী জানান, ৫ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক ২ জন।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীকে দেখে কান্নায় ভাঙল জলপাইগুড়িতে ঝড়ে মৃতদের পরিবার, সমবেদনা মোদিরও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget