এক্সপ্লোর

Commercial LPG Price : ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় কত ?

কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৮৯৫ টাকা ৫০ পয়সা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : একদিকে বেলাগাম মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় জিনিস..... সাধরণ সংসারে যখন আলু-সেদ্ধভাতের নিশ্চয়তা হারাতে চলেছে.... ঠিক তখন ব্যবসায়ী মানুষের পকেটে ফের আগুন ধরাল বাণিজ্যিক গ্যাসের দাম। বাড়ল হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের দাম। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৮৯৫ টাকা ৫০ পয়সা। গত মাসে ৮৫ টাকা কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম।

দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে, ২০২২ সালে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম চারবার বাড়ানো হয়েছিল ৷ এবার রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত।  

  ২০২৪ অর্থবছরের প্রথম দিনে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম  প্রায় ৯২ টাকা কমানো হয়েছিল। তবে, গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই ছিল। 

তেল সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। সেইমতো এপ্রিল শুরু তেই সামনে এল গ্যাসের নতুন দাম। 01-07-2023 থেকে কলকাতায় কত হল  গার্হস্থ্য সিলিন্ডারের দাম ? 

১৪.২  কেজি- ১১২৯ টাকা,
৫ কেজি- ৪১৪ টাকা,
১০ কেজি কম্পোজিট- ৮০৪.৫০ টাকা
৫ কেজি কম্পোজিট - ৪১৪ টাকা 

Indian Oil এর ওয়েবসাইট অনুসারে দেশের মূল ৪ মেট্রো শহরে গত কয়েকমাসে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল - 

Month Delhi Kolkata Mumbai Chennai
01‑May‑2023 1856.50 1960.50 1808.50 2021.50
01‑Apr‑2023 2028.00 2132.00 1980.00 2192.50
01‑Mar‑2023 2119.50 2221.50 2071.50 2268.00

আরও পড়ুন :

 দেশে আকাশছোঁয়া টমেটোর দাম! কলকাতায় প্রতি কেজির দামে সেঞ্চুরি পার

অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সবজিতে (Vegetable) যেন হাতই ছোঁয়ানো যাচ্ছে না। মাছ, মাংস, ডিমের পর এবার সবজির দামেও আগুন। কাঁচালঙ্কার দামের ঝাঁঝে চোখে জল। কেজি প্রতি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে লঙ্কা। কলকাতার চিত্রটিই যদি দেখা যায় তবে গড়িয়াহাট বাজারে সব সবজিরই দামই এখন একশোর আশেপাশে। ১০০ পেরিয়েছে বেগুন। টম্যাটো ১২০ টাকা কেজি। উচ্ছে, করলা, বরবটি ১০০ টাকা। ঢেঁড়শ, শশা, পটল সবই ৮০ টাকা কেজি। সব মিলিয়ে সবজির দাম প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। 

গরমকালে যে সব সবজি পাওয়া যায়, সেগুলি সাধারণত প্রতি কেজি খুব বেশি হলে ৩০ থেকে ৫০ টাকায় পাওয়া যেত। সেগুলির দাম ১০০ ছাড়িয়েছে। দেখা গিয়েছে বিগত কয়েকদিন ধরেই সেই পরিস্থিতির খুব একটা বদল ঘটছে না। 

গড়িয়াহাট বাজারে এদিন বড় বেগুন-  ১২০ টাকা, ছোট বেগুন- ১০০ টাকা, উচ্ছে- ১২০ টাকা, করলা- ১০০ টাকা, পটলের দাম শুক্রবার অবধি কম (৪০ টাকা প্রতি কেজি) থাকলেও শনিবার তা ৫০ থেকে ৭০ টাকা প্রতি কেজি, ঢ্যাঁড়শ- ৮০ টাকা। গরমকালে পাওয়া যায় এমন সবজির মধ্যে পেঁপের দাম কিছুটা কম। ৪০ টাকা কেজি প্রতিতে বিক্রি হচ্ছে। শশা- ৭০ টাকা। টমেটোর দাম- ১২০ টাকা। মানিকতলা বাজারে গত দু'দিন আগেও কাঁচালঙ্কা বিকিয়েছে ১৫০-২০০ টাকা কেজি দরে। শনিবার এর দাম ৩০০ টাকা প্রতি কেজি হয়ে গিয়েছে।     






 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget