এক্সপ্লোর

WB Dengue Update: কমছে না দাপট, এবার উত্তর ২৪ পরগনার আরও একটি ব্লকে ডেঙ্গির আতঙ্ক

North 24 Parganas News: রোগীদের অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠার আশঙ্কা থাকছে। বাদুড়িয়ার বিডিও জানিয়েছেন, ডেঙ্গি মোকাবিলায় প্রশাসন তৎপর।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আমডাঙার পর এবার বাদুড়িয়া। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) আরও একটি ব্লকে ডেঙ্গির (Dengue Update) আতঙ্ক। বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে রোগীদের লম্বা লাইন। অজানা জ্বরের পাশাপাশি, বাড়ছে ডেঙ্গি সংক্রমণ।                  

জেলায় জেলায় ডেঙ্গির আতঙ্ক: বর্ষা আসতে না আসতেই ভয় ধরাচ্ছে মশাবাহিত রোগ। কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলাতেও বাড়ছে ডেঙ্গির দাপট। আমডাঙার পর উত্তর ২৪ পরগনার এবার বাদুড়িয়ায় ছড়াল আতঙ্ক। জ্বরের পাশাপাশি, বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে রোগীদের লম্বা লাইন। রোগী ও তাঁদের পরিজনেদের অভিযোগ, রক্ত পরীক্ষার রিপোর্ট মিলছে দেরিতে। ফলে সঠিক সময়ে চিকিৎসা শুরু হচ্ছে না।বাদুড়িয়ার বিডিও সুপর্ণা বিশ্বাস জানিয়েছেন, ডেঙ্গি মোকাবিলায় প্রশাসন তৎপর। তিনি বলেন, “স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে।’’

অন্যদিকে, জ্বর ও ডেঙ্গিতে আক্রান্ত মহিলা রোগীদের জন্য নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে খোলা হল পৃথক ডেঙ্গি অ্যান্ড ফিভার ওয়ার্ড। হাসপাতাল সূত্রে খবর, জেলার মধ্যে রানাঘাট মহকুমায় ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। প্রতিদিন বহু মানুষ জ্বর ও ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগীর চাপে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা করা হচ্ছিল। জেলা স্বাস্থ্য দফতরের অনুমতি পাওয়ার পর ১৬ বেডের পৃথক ডেঙ্গি ওয়ার্ড চালু করা হয়েছে। বুধবার সকাল থেকে পুরোদমে চালু হয়েছে ডেঙ্গি ওয়ার্ড। ভর্তি হয়েছেন ২২ জন ডেঙ্গি আক্রান্ত রোগী।                                 

এদিকে পশ্চিমে সরছে নিম্নচাপ। এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির জেরে থাকছে জল জমার সমস্যাও। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে। গতকালের বৃষ্টিতে কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে। গতকাল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৯১ মিলিমিটার, বেহালায় ৯০.৮ মিলিমিটার, বালিগঞ্জে ৮৭ মিলিমিটার, জোকায় ৭৬ মিলিমিটার, মোমিনপুরে ৭১ মিলিমিটার, তপসিয়ায় ৬০, মার্কুইস স্কোয়ারে ৫৯, ঠনঠনিয়ায় ৪৬.৬, ধাপায় ৪৬, মানিকতলায় ৪৩, দত্তবাগানে ৪১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন: IVF Centre Racket : কীভাবে শিশু বিক্রি চক্রের রমরমা চলছিল ? ধৃত ২ জনকে নিয়ে তল্লাশি আনন্দপুর থানার পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget