এক্সপ্লোর

Cooch Behar News: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, কোচবিহারে পর্যবেক্ষক নিয়োগ বিজেপি-র

Panchayat Election: পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে টক্কর নেওয়ার বার্তা দিলেন বিজেপি নেতারা। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার আগে, কোচবিহারে (Cooch Behar News) তার প্রস্তুতি শুরু করল বিজেপি (BJP)। জেলার পর্যবেক্ষক হলেন কালচিনির বিধায়ক বিশাল লামা এবং প্রাক্তন বিধায়ক শুকরা মুণ্ডা। পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে টক্কর নেওয়ার বার্তা দিলেন বিজেপি নেতারা।  এ নিয়ে যদিও কটাক্ষ করেছে তৃণমূল।

পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে টক্কর নেওয়ার বার্তা দিলেন বিজেপি নেতারা

 এ নিয়ে রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক দীপক বর্মন বলেন, "গ্রামাঞ্চলে একটা কথা আছে, যে আদা খাবে সে ঝাল বুঝবে। ইট মেরে তারা যেন ভাবে না যে, আমরা ওই রসগোল্লা দিয়ে তাদের ঢিল মারব। সমানে সমানে হবে।"

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক নেতাদের মুখে ইট-পাটকেল-লাঠির হুঁশিয়ারিও শোনা যাচ্ছে লাগাতার। এ বার কোচবিহারে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মনের মুখেও শোনা গেল প্রতিরোধের হুঁশিয়ারি। 

দীপকের কথায়, "জীবন ও সম্পত্তিহানির সম্ভাবনা দেখা দিলে আমরা প্রতিরোধ করব...নমিনেশনও দেব লড়াইও করব জিতবও বটে...তৃণমূলের আছেটা কী...থাকার মধ্যে পুলিশ প্রশাসন আর কিছু তো নাই তৃণমূলের।"

আরও পড়ুন: Sukanta Majumdar: ‘মানিক মুখ খুললে অনেক উইকেট পড়বে', সুকান্তর মুখে সেই ‘ডিসেম্বর ডেডলাইন’

তৃণমূলও পাল্টা সুর চড়িয়েছে। তাচ্ছিল্যের সুরে তাদের প্রশ্ন, সব পঞ্চায়েতে বিজেপির প্রার্থী দিতে পারবে তো? তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "অন্য নির্বাচন থেকে পঞ্চায়েত নির্বাচন আলাদা...মানুষ দেখে কাকে সারাবছর পাওয়া যাবে...কে কাছে আসে...কে উন্নয়ন করবে পরিষেবা দিতে পারবে কি না এগুলোই মানুষ বিবেচনা করে...বিজেপির যা হাল প্রার্থী দিতে পারবে কি না সন্দেহ।"

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারে প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত আসন - সর্বত্রই ছিল তাদের দাপট। যদিও ২০১৯-র লোকসভা ও গত বিধানসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি।

পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারে দাপট ধরে রাখতে মরিয়া বিজেপি

সেই সাফল্য আগামী পঞ্চায়েত নির্বাচনে ধরে রাখতে মরিয়া গেরুয়া ব্রিগেড। এ দিন কোচবিহার জেলা বিজেপির পঞ্চায়েত-প্রস্তুতি বৈঠকে। জেলা বিজেপি-র পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় কালচিনির বিধায়ক বিশাল লামা ও নাগরাকাটার প্রাক্তন বিধায়ক সুকরা মুন্ডাকে।

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget