এক্সপ্লোর

Cooch Behar News: আলুর বন্ড দেওয়া নিয়ে রণক্ষেত্র কোচবিহার ! লাঠিচার্জ পুলিশের

Cooch Behar Clash: আলুর বন্ড দেওয়া নিয়ে রণক্ষেত্র কোচবিহার,পুলিশের সাথে খন্ড যুদ্ধ বাধে কৃষকদের, লাঠিচার্জ কাঁদানো গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয় পুলিশ, আহত একাধিক।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আলুর বন্ড দেওয়া নিয়ে রণক্ষেত্র কোচবিহার (Cooch Behar)। আলুর বন্ডকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় কোচবিহার (Cooch Behar) ১ নম্বর ব্লকের দেওয়ানহাট এলাকা। পুলিশের সাথে খন্ড যুদ্ধ বাধে কৃষকদের (Clash)। এমনকি লাঠিচার্জ কাঁদানো গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয় পুলিশ। ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু চাষী (Farmer)। পাশাপাশি বেশ কিছু পুলিশ কর্মী নিয়োগ আহত হয়েছে বলে খবর।  

প্রসঙ্গত, প্রেক্ষাপট আলাদা হলেও, বারবারই শিরোনামে আসে কোচবিহার। কখনও বিধানসভার ভোটে শীতলকুচিতে গুলিবর্ষণ, আবার কখনও দিনহাটায় ধুন্ধুমার, সবমিলিয়ে এই জেলায় কমবেশি উত্তপ্ত থাকে রাজনৈতিক পরিস্থিতি। সম্প্রতি পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, এই অশান্তির নেপথ্যে আছে একই এলাকা থেকে যুযুধান দুই শিবিরের দুই মন্ত্রীর দীর্ঘ দ্বন্দ্ব। গত ২৪ ডিসেম্বর বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে ১৯ ফেব্রুয়ারি দিনহাটার ভেটাগুড়িতে নিশীথের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সেই মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রীকে হুঁশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। উদয়নের হুঁশিয়ারির পাল্টা কোচবিহার শহরে মিছিল করে হুঙ্কার ছাড়ে বিজেপিও।

এরপর দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের মিছিল থেকে নিশীথকে নিশানা করে পাল্টা স্লোগান ওঠে! এর ২৪ ঘণ্টার মধ্যেই দিনহাটার বুড়িরহাটে সংঘর্ষ বাধে দু-পক্ষের মধ্যে! নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তা নিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছিল কোচবিহারের দিনহাটার বুড়িরহাট।  ঘটনায় সাংবাদিক সম্মেলন করে কার্যত বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, 'তৃণমূলের দুষ্কৃতীরা পাথর-বোমা নিয়ে এসেছিল। কালো পতাকা দেখানোর নামে সন্ত্রাস করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশ চাইলে দুষ্কৃতীদের আটকাতে পারত। এভাবে চলতে থাকলে বাংলার মানুষ সন্ত্রস্ত হয়ে পড়বে।'

পুলিশের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, 'গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে।' তাঁর আরও কটাক্ষ, 'ভাবতে হচ্ছে রাজ্যের পুলিশমন্ত্রী আসলে কে? একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এভাবে বাধা দেওয়ার কারণ কী।' তৃণমূলকেও নিশানা করে তিনি বলেন, 'প্রাণে মেরে দেওয়ার কথা ভাবলে স্থান-কাল জানিয়ে দিক তৃণমূল।'

আরও পড়ুন, নিজের রিভলভারের গুলি চালিয়ে আত্মঘাতী ব্যবসায়ী !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget