এক্সপ্লোর

Cooch Behar News: CCTV থেকে বাঁচতে কম্বল জড়িয়ে মন্দিরে ঢুকেছিল চোর ! কালী মূর্তির মাথার মুকুট ধরে টানতেই..

Cooch Behar Kali Temple Incident: সিসিটিভি থেকে বাঁচতে গায়ে মাথায় কম্বল জড়িয়ে মন্দিরের ভেতরে ঢুকেছিল চোর, কালী মূর্তির মাথার মুকুট ধরে টানতেই সরে গেল কম্বল, তারপর যা হল..

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সিসিটিভি থেকে বাঁচতে গায়ে মাথায় কম্বল জড়িয়ে মন্দিরের ভেতরে ঢুকেছিল চোর ! তবে তাতে শেষ রক্ষা হয়নি। কালী মূর্তির মাথার মুকুট ধরে টানতেই সরে যায় কম্বল। আর তাতেই পুলিশের হাতে ধরা পড়ে যায় চোর।

 দুদিন আগেই দিনহাটার কৃষি মেলা মোড় সংলগ্ন এলাকায় একটি কালী মন্দির থেকে চুরি হয়, মা কালীর বেশ কিছু অলংকার, ঘটনা তদন্ত নেমে মন্দিরের সিসিটিভি ফুটে খতিয়ে দেখে পুলিশ। সেখানে দেখা যায়, একজন কম্বলমুড়ি দিয়ে মন্দিরে ঢুকে চুরি করছে মা কালীর অলংকার। যে সময় কালীর মাথার মুকুট চুরি করতে যাচ্ছিল চোর সেই সময় মাথা থেকে সরে যায় কম্বল। পরে সেই সিসিটিভি খতিয়ে দেখে দিনহাটার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিদুল হককে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে, কোচবিহারের ঘুঘুমারির বাসিন্দা সুজন কর্মকারকেও গ্রেফতার করে  পুলিশ। যার কাছে মজিদুল ওই অলংকার বিক্রি করেছিল বলে জানা গিয়েছে।

মূর্তি চুরি এদেশে নতুন কিছু নয়। এদেশে এনিয়ে ছবিও হয়েছে। ও হেনরির দ্য লাস্ট লিফ-র অনুসরণে, কিছু বছর আগে হিন্দি ছবি লুটেরা বানিয়েছিল বলিউড। বাংলা ছবিতেও এর ঝলক দেখতে পাওয়া যায়। খাজুরাহো থেকে কৈলাশ, অজন্তা-ইলোরা দেশের প্রাচীন সব মন্দিরের গা থেকে মূর্তি চুরি করে তা পাচার করে দেওয়ার উদাহরণ রয়েছে।  চলতি বছরের শুরুতে মঙ্গলকোটে মন্দির থেকে চুরি গিয়েছিল বহুমূল্যবান দুটো প্রাচীন বিষ্ণুর প্রস্তরমূর্তি।

যা মূলত ২০২২ সালের এপ্রিল মাসে  অজয় নদ থেকে গ্রামবাসীরা দুটো মূর্তি উদ্ধার করেছিল। তারপর মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো করা শুরু করেছিল। কিন্তু তা দীর্ঘ স্থায়ী হয়নি। মন্দিরের ভিতরের  বেদি থেকে মূর্তি দুটো উপড়ে চোরেরা নিয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ' মঙ্গলকোটের খেঁড়ুয়া  গ্রামের মূর্তি  চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল গ্রামে। এরপরেই ঘটনার তদন্তে নেমেছিল মঙ্গলকোট থানার পুলিশ।

আরও পড়ুন, 'চোখ দিয়ে রক্ত বের করে ছাড়ল..', বিধানসভায় নির্যাতিতার মা-বাবা, শুভেন্দু-নৌশাদের সঙ্গে সাক্ষাৎ

 একুশ সালে আরও একটি ঘটনা ঘটেছিল বালুরঘাটে। পুলিশ উদ্ধার হয়েছিল এক প্রাচীন অষ্টধাতুর মূর্তি। শুধু তাই নয়, ওই মূর্তির ব্রোঞ্চের রেপ্লিকা-সহ আরও দুটি মূর্তি উদ্ধার করেছিল বালুরঘাট থানার পুলিশ। ইতিহাসবিদের মতে অষ্টধাতুর ওই মূর্তিটি ১৪ শতকের হতে পারে বলে প্রাথমিক অনুমান।  গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ক্রেতা সেজে বালুরঘাটের ছিন্নমস্তা পল্লী এলাকার এক বাড়ি থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়েছিল।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget