এক্সপ্লোর

Cooch Behar News: কোচবিহারের ডোডেয়ার হাটে তখন ভিড়, ভরাবাজারেই চলল গুলি , যুব TMC নেতাকে খুন !

Cooch Behar Shootout Case : তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে খুন, গুলিবিদ্ধ গাড়ির চালক, কোচবিহারে ভরা বাজারে শ্যুটআউট

কোচবিহার : কোচবিহারে ভরা বাজারে শ্যুটআউট, তৃণমূল নেতার ছেলে খুন! তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে খুন, গুলিবিদ্ধ গাড়ির চালক। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪ টে। যুব তৃণমূল নেতা অমর রায়কে গুলি করে খুনের অভিযোগ।

আরও পড়ুন, 'অভয়ার মাকে ধাক্কা দিচ্ছে BJP-র ন্যাড়া নাড়ু, ক্যামেরায় মুখ দেখাবে বলে..', কৌস্তভ বাগচীর নাম না করে পোস্ট কুণালের

ভাঙড়, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলির পর এবার কোচবিহারের ডোডেয়ার হাটে ভরা বাজারে গুলি দুষ্কৃতীদের। ভিড়ের মধ্যেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যুব তৃণমূল নেতাকে খুন ! ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ছেলে খুন হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়ের।হেলমেট পরে এসে বাজারের মধ্যেই পর পর গুলি চালিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু, আরও এক জন আশঙ্কাজনক বলে খবর।

পুণ্ডিবাড়ির পর এবার ডোডেয়ার হাট। এক মাস পেরোতে না পেরোতেই কোচবিহারের মাটিতে ফের শ্যুটআউট। এবার ভরা বাজারে, হাড়হিম কায়দায় খুন করা হল কোচবিহারের যুব তৃণমূল নেতাকে। দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে ও যুব তৃণমূল নেতা অমর রায়। গোটা ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুলল তৃণমূল। পাল্টা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের দিকে আঙুল তুলেছে বিজেপি।  

প্রথমে পায়ে গুলি! তারপর পালাতে গেলে একেবারে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি!সিনেমার দৃশ্য় নয়!দিনেদুপুরে ভরা বাজারে, এমনই হাড় হিম করা কায়দায় খুন করা হল কোচবিহারের যুব তৃণমূল নেতাকে! বাজারের মধ্য়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে ও কোচবিহার ১ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অমর রায়।কোচবিহারের ডোডেয়ার হাট ফল বিক্রেতা প্রদীপ দাস বলেন, ফায়ার হল এটুকুই দেখলাম। ওদিকে কয়েকটা ফায়ার হয়েছে, তারপর এখানে একটা, দুটো হল।  তারপর এই যে মরে গেল।

শনিবার বিকেল চারটে নাগাদ ডোডেয়ার হাট তখন জমজমাট!স্থানীয় সূত্রে খবর, গাড়িতে করে সেখানে আসেন যুব তৃণমূল নেতা অমর রায়। কিছুক্ষণের মধ্য়ে বাইকে চড়ে সেখানে আসে ২ জন দুষ্কৃতী। ২ জনেরই মাথায় ছিল হেলমেট। প্রথমে একেবারে সামনে থেকে গুলি করা হয় যুব তৃণমূল নেতাকে। পায়ে গিয়ে লাগে সেই গুলি। পালাতে গেলে, ফের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
West Bengal Politics : সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
West Bengal Politics : সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget