এক্সপ্লোর

Cooch Behar News : তৃণমূলের পার্টি অফিসে চলল তির, পড়ল বোমা ! রক্তারক্তি কাণ্ড

তির, সঙ্গে বোমা নিক্ষেপ। মঙ্গলবার রাতে উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : মঙ্গলবার উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি । রাতে তৃণমূলের পার্টি অফিসে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য  ছড়িয়েছে । তিরবিদ্ধ হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ ৩।

 রাতে বোমাবাজি
শুধু তাই নয় কোচবিহারের এই এলাকায় মঙ্গলবার রাতে বোমাবাজিও হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি,  মঙ্গলবার  রাত ৯টা নাগাদ দিনহাটার ভেটাগুড়ি ১ নম্বর অঞ্চলের তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এরা এসেই তির ছুড়তে থাকে। সেইসঙ্গে বোমা নিক্ষেপও করে।  তিরবিদ্ধ হন তৃণমূলের অঞ্চল সভাপতি অনন্ত বর্মন।

বোমা উদ্ধার
ঘটনাস্থল থেকে ৩টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের প্ররোচনাতেই হামলা বলে অভিযোগ করছেন তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপি দাবি করেছে, জেলা সভাপতি রদবদল ঘিরে তৃণমূলের ঘরোয়া কোন্দল থেকেই এই ঘটনা। অতি সম্প্রতি, কোচবিহারে জেলা সভাপতি পদ থেকে সরানো হল পার্থপ্রতিম রায়কে। নতুন জেলা সভাপতি হন অভিজিৎ দে ভৌমিক। এই ঘটনার দিকেই বিজেপি আঙুল তুলেছে। গেরুয়া শিবিরের দাবি, জেলাস্তরে তৃণমূল যে রদবদল করেছে, তার থেকেই শুরু হয়েছে ঘরোয়া অসন্তোষ। 

বুধবার ভাঙচুর হওয়া তৃণমূলের পার্টি অফিস ঘুরে দেখেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার। তিনি এলাকা পরিদর্শন করে জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন :

আজই রাজ্য মন্ত্রিসভার রদবদল, নতুন দায়িত্বে অভিষেক-ঘনিষ্ঠরা?

উল্লেখ্য, গত ১ তারিখ দলীয় স্তরে বেশ কিছু দায়িত্ববদলের কথা ঘোষণা করে তৃণমূল। একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতি পদে রদবদল করা হয়। বদল হয় তৃণমূলের জেলা চেয়ারম্যান পদেও। বারাসাত সাংগঠনিক জেলায় অশনি মুখোপাধ্যায়ের জায়গায় জেলা সভানেত্রী হন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বনগাঁয় গোপাল শেঠকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে। তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হয় নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে। নতুন সভাপতির নাম পরে জানানো হবে। হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর জায়গায় জেলা সভাপতি পদে আনা হল অরিন্দম গুঁইকে। কোচবিহারে জেলা সভাপতি পদ থেকে সরানো হয় পার্থপ্রতিম রায়কে। নতুন জেলা সভাপতি হন অভিজিৎ দে ভৌমিক। দক্ষিণ দিনাজপুরে উজ্জ্বল দে বসাকের জায়গায় তৃণমূলের নতুন জেলা সভাপতি হন মৃণাল সরকার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget