এক্সপ্লোর

Cooch Behar News: শুরু হয়েও মাঝপথে বন্ধ নদীবাঁধ নির্মাণের কাজ, আন্দোলনের হুঁশিয়ারি তুফানগঞ্জবাসীর

Tufanganj News: কোচবিহারের তুফানগঞ্জের ২ নং ব্লকের ভানুকুমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: নদীপাড়ের ভাঙন রুখতে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছিল। কিন্তু মাঝপথেই থমকে গিয়েছিল সেই কাজ। বর্ষার আগে তাই প্রমাদ গুনছেন কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দারা। শীঘ্রই বাঁধ নির্মাণের কাজ সম্পূর্ণ করতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা। নইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষজন। (Cooch Behar News)

কোচবিহারের তুফানগঞ্জের ২ নং ব্লকের ভানুকুমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গত বছর মে মাসে নদীর ভাঙন রুখতে ছিট বড় লাউকুঠি এলাকায় বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু মাঝপথে সেই কাজ থমকে যায়। বর্ষা আসার আগে তাই সেই কাজ সম্পূর্ণ করার দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। একজোট হয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। (Tufanganj News)

সংকোশ এবং গঙ্গাধর নদীর ভাঙনের জেরে বহু বছর ধরেই জেরবার এলাকার মানুষজন। নদী তীরবর্তী ছিট বড় লাউকুঠি মৌজার দু'টি বুথে প্রায় ২০০০ পরিবারের বাস। তাঁদের চাষের জমি থেকে পাকা ঘরবাড়ি, আগেও নদীগর্ভে তলিয়ে গিয়েছে। ফি বছর বর্ষাকালে বন্যার জলে প্লাবিত হয়ে যায় গোটা গ্রাম। সেই নিয়ে দীর্ঘ দিন ধরে বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন সকলে।

আরও পড়ুন: Sandeshkhali Violence: সন্দেশখালিকাণ্ডে তোলপাড়ের মধ্যেই রদবদল, সরানো হল বারাসাত রেঞ্জের ডিআইজিকে

বাঁধ নির্মাণের দাবিতে আন্দোলনেও নামেন স্থানীয় বাসিন্দারা। তার জেরে গত বছর মে মাসে বাঁধ নির্মাণের কাজ শুরিু হয়। ছিট বড় লাউকুঠি এবং পূর্ব ফলিমারি এলাকায় সঙ্কোশ নদীর পাড়ে বোল্ডার ফেলে বাঁধ নির্মাণের কাজে হাত দেয় প্রশাসন। প্রশাসনের তৎপরতা দেখে আশায় বুক বেঁধেছিলেন গ্রামের মানুষজন। কিন্তু ২০০ মিটার বাঁধ নির্মাণের পরই আচমকা থমকে যায় কাজ। 

তার  পর বছর ঘুরতে চললেও, এখনও পড়ে থাকা কাজে নতুন করে হাত দেওয়া হয়নি। তাতেই প্রমাদ গুনছেন বাসিন্দারা। তাঁদের দাবি, পুনরায় বাঁধ নির্মাণের কাজ শুরু করতে দফায় দফায় জেলাশাসক, সেচ দফতর সব প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত আবেদন জানিয়েছেন তাঁরা। কিন্তু আজ পর্যন্ত সুরাহা হয়নি। তার মধ্যেই আবারও বর্ষা আসতে চলেছে। নতুন করে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন বাঁধ নির্মাণের কাজ শুরু করতে উদ্যোগী না হলে, ওঙ্গনওয়াড়ি, স্কুল, পোস্ট অফিসের পরিষেবা বন্ধ করে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন সকলে। তুফানগঞ্জ ২ নং বিডিও অফিসের সামনে অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন। এ নিয়ে যোগাযোগ করলে, তুফানগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শীতলচন্দ্র দাস জানান, জেলাশাসকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। শীঘ্রই কাজ শুরু হবে। প্রশাসন এলাকার মানুষের পাশে আছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget