এক্সপ্লোর

Udayan Guha : 'যদি দম থাকে...' তৃণমূলের ২ বন্ধ পার্টি অফিস খোলা নিয়ে নিশীথকে চ্যালেঞ্জ উদয়নের?

Coochbehar TMC Vs BJP : পার্টি অফিস খোলানিয়ে এবার সরাসরির চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : এলাকার বিধায়ক, রাজ্যের একজন মন্ত্রী। কিন্তু, তাঁর এলাকাতেই দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে তৃণমূলের দু'টো পার্টি অফিস। গত পঞ্চায়েত নির্বাচনে, দিনহাটা বিধানসভার ভেটাগুড়ি ১ ও ভেটাগুড়ি ২, অঞ্চল দু'টি বিজেপি দখল করেছে।
তৃণমূলের অভিযোগ, এরপর বিজেপির সন্ত্রাসের কারণেই ভেটাগুড়ি স্টেশনের কাছের পার্টি অফিস ও ভেটাগুড়ি বাজারের কাছে আরও একটি পার্টি অফিস, খুলতে পারছেন না তাঁদের নেতা-কর্মীরা। কিন্তু তা খোলা হবে, তাও এই মাসেই, হুঁশিয়ারি উদয়ন গুহর। 

পার্টি অফিস খোলানিয়ে এবার সরাসরির চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।  ভেটাগুড়িতে তৃণমূলের দুটি পার্টি অফিস খোলা নিয়ে, নাম না করে নিশীথ প্রামাণিককেই হুঁশিয়ারি দিলেন মন্ত্রী উদয়ন গুহ। একেবারে নিজস্ব কায়দায় বললেন ' চ্যালেঞ্জ দিয়ে খুলব, কারও যদি দম থাকে, কারও য়দি ক্ষমতা থাকে, সে যত বড়ই নেতা হোক, যত বড়ই পদেই থাকুক...' এভাবেই নাম না করে নিশীথকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মন্ত্রী উদয়ন।  

ডিসেম্বরেই ভেটাগুড়ির দু'টি বন্ধ পার্টি অফিস খোলা হবে বলে জানালেন উদয়ন। এই ভেটাগুড়িতেই বাড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। তাই পার্টি অফিস খুললে যদি আইনশৃঙ্খলার অবনতি হয়, তাহলে কেন্দ্রীয় মন্ত্রীই দায়ী থাকবেন বলে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী। উদয়ন বলেন,  'যদি আইনশৃঙ্খলার চরম অবণতি ঘটে, তার জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এবং বিজেপির জেলা নেতারা।'  

কেন খোলা যাচ্ছে না অফিস দুটি ? উদয়নের অভিযোগ, ' খুলতে পারছে না মানে, খোলাও হয়েছিল। কিন্তু সেদিনই দেখা গেছে, যারা পার্টি অফিসে গিয়ে বসেছিল, তারা আক্রান্ত হয়। একদম পরিষ্কার আলোতে তারা গিয়ে আক্রমণ করেছিল আমাদের নেতাকর্মীদের। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। এবার আমরা এই মাসে ভেটাগুড়ির দুটো পার্টি অফিস খুলব।' 

পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের জবাব, মানুষ সঙ্গে নেই, তাই পার্টি অফিস খুলতে পারছে না তৃণমূল। কোচবিহার দক্ষিণের  বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দের মন্তব্য, ' রাজ্য সরকারের পুলিশ এখানে আইনশৃঙ্খলা দেখাশোনা করেন, এখানে কোনও কেন্দ্রীয় পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী নেই। তাই, সেখানে যদি আইনশৃঙ্খলার কোনও অবণতি হয়, তো দেখার দায়িত্ব রাজ্যপুলিশের।'  

লোকসভা ভোটের আগে কি উদয়ন নিজের চ্যালেঞ্জ ধরে রাখতে পারবেন ?  

আরও পড়ুন :

গ্যাসের জন্য KYC করতে চাইছেন, লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই করা যাবে বিনামূল্যে ?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget