এক্সপ্লোর

Coochbehar: জমি দিয়ে ৫ বছরেও মেলেনি ক্ষতিপূরণ, প্রাপ্য অর্থের দাবিতে মাথাভাঙায় অনশনে জমিদাতারা

আন্দোলনকারীরা চান, অবিলম্বে মিলুক তাঁদের প্রাপ্য টাকা...

শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা: পাওয়ার গ্রিড কর্পোরেশনকে জমি দিয়েও মেলেনি ক্ষতিপূরণ। এমনই অভিযোগে ক্ষতিপূরণের দাবিতে এবার অনশনে বসলেন কোচবিহারের মাথাভাঙার ৫০ জন জমিদাতা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে কোনও মন্তব্য করতে চাননি পাওয়ার গ্রিড কর্পোরেশনের স্থানীয় ম্যানেজার।

পাওয়ার গ্রিড কর্পোরশেনকে জমি দিয়েও ক্ষতিপূরণের অর্থ মেলেনি বলে অভিযোগ। সেই অর্থের দাবিতেই অধিগৃহীত জমির গেটের সামনে মঞ্চ বেঁধে শুরু হল অনশন। মঙ্গলবার কোচবিহারের মাথাভাঙার দইভাঙ্গিতে আন্দোলন শুরু করলেন জমিদাতাদের একাংশ।

২০১৬ সালে পাওয়ার গ্রিড নির্মাণে মাথাভাঙার হাজরাহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৭৩ একর জমি অধিগ্রহণ করে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তার মধ্যে বসতবাড়িও পাশাপাশি ছিল কৃষিজমি।

অভিযোগ, সেই জমি বিক্রি নিয়েই হয়েছে দুর্নীতি। যাঁরা জমি দিয়েছেন, তাঁরা সকলে ক্ষতিপূরণ পাননি। টাকা পেয়েছেন বাইরের লোক। আন্দোলনকারীদের দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন। শেষপর্যন্ত বেছে নিয়েছেন অনশনের পথ।

মাথাভাঙার জমিদাতা ভজন মণ্ডল বলেন, ২০১৬ সালে জমি নিয়েছ। ক্ষতিপূরণ পাইনি। বাইররের লোক ক্ষতিপূরণ পেয়েছে। বাধ্য হয়ে অনশনে। আরেক জমিদাতা ভালন সরকার বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলনকরছি। গ্রামের কিছু দালাল, বাইরের দালাল ঠকিয়ে জমি নিয়েছে। আসল জমির মালিক টাকা পায়নি। বাইরের লোক পেয়েছে। মুখ্যমন্ত্রী এবিষয়ে সাহায্য করুন।

জমিদাতাদের একাংশের এই অভিযোগ ঘিরেই সরগরম জেলার রাজনীতি। দুর্নীতির জন্য, রাজ্যের শাসকদলের দিকেই আঙুল তুলেছে বিজেপি। কোচবিহারে বিজেপি আহ্বায়ক অভিজিৎ বর্মন বলেন, বেশ কয়েক বছর ধরেই সমস্যা। যারা প্রকৃত মালিক তারা পায়নি। অসুর কমিউনিটির নামদিয়ে অন্যরা টাকা তুলেছে। তৃণমূল রয়েছে এর পেছনে।

পাল্টা কেন্দ্রের নীতির সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলেন, পাওয়ার গ্রিড কেন্দ্রীয় সংস্থা। কৃষকদের বঞ্চনা করছে। এটাই কেন্দ্রের নীতি। কৃষকদের মেরা ফলেছে উত্তরপ্রদেশে, কৃষকদের নিয়ে।

এ বিষয়ে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাথাভাঙার ম্যানেজার সতনুকুমার ভৌমিক বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ নিয়ে যা বলার রিজিওনাল হেড কোয়াটার্স থেকে বলবে। 

২০১৬-২০২১। পেরিয়ে গিয়েছে ৫ বছর। আন্দোলনকারীরা চান, অবিলম্বে মিলুক তাঁদের প্রাপ্য টাকা।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget