এক্সপ্লোর

Coochbehar Loksabha Election Result 2024 : নিশীথ-গড়ে তাসের ঘরের মতো ভাঙছে BJP, একই দিনে গেরুয়া থেকে সবুজ ৩ গ্রাম পঞ্চায়েত

Nisith Pramanik Defeat : পরাজয়ের পর নিশীথ প্রমাণিকের গড়ে বিজেপিতে একের পর এক ভাঙন ধরছে । দলবদলের ফলে দিনহাটায় একই দিনে বিজেপির ৩ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার :  কোচবিহার লোকসভা কেন্দ্রে  ( Cooch Behar ) আসন ধরে রাখতে পারেনি বিজেপি ( BJP ) । হেরে গিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে থাকা নিশীথ প্রামাণিক ( Nisith Pramanik ) । ভোটের আগে নিশীথ বনাম উদয়ন তরজায় উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহার। মৌখিক আক্রমণ থেকে, মাঝ রাস্তায় হাতাহাতি , বাদ যাননি কিছুই। এতকিছু পরও গড় ধরে রাখতে ব্যর্থ হলেন নিশীথ। আর তারপরই  বিজেপির কেল্লা কার্যত রক্ষীহীন সেখানে। এবার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বিজেপির সংগঠন। রোজই দলে দলে কর্মী ও নেতা যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। পাশা ওল্টাতেই বদলে গিয়েছে কোচবিহারের রাজনীতির রং। 

পরাজয়ের পর নিশীথ প্রমাণিকের গড়ে বিজেপিতে একের পর এক ভাঙন ধরছে । দলবদলের ফলে দিনহাটায় একই দিনে বিজেপির ৩ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এল। ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পর একে একে সবুজ হল মাতালহাট গ্রাম পঞ্চায়েত ও ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত। ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫ বিজেপি সদস্য়ও তৃণমূলে যোগ দিয়েছেন শুক্রবার।

শুক্রবার রাতে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যদের তৃণমূলে যোগদান করান দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পঞ্চায়েত ভোটে ১২ সদস্য়ের ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭টি আসন দখল করে বিজেপি। তৃণমূল ৫টি আসনে জয়ী হয়। দলবদলের ফলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য় সংখ্য়া বেড়ে দাঁড়াল ১০। গতকালই ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিজেপি সদস্য়রা তৃণমূলে যোগ দেন।

এই দলবদল হচ্ছে জোর করে, দাবি করেছে বিজেপি। কোচবিহারের বিজেপি সভাপতি সুকুমার রায় জানিয়েছেন, জোর করে ভয় দেখিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করানো হচ্ছে।  

শুক্রবারই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাসতালুকে তৃণমূলে যোগ দেন বিজেপি পরিচালিত ভেটাগুড়ি ২ নম্বর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান-সহ ৯ জন পঞ্চায়েত সদস্য। কোচবিহার লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দেন তাঁরা। বিজেপি পরিচালিত ১৮ আসনের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা তার জেরে ৬ থেকে বেড়ে হয় ১৫। আর বিজেপি কমে হয় ৩। যোগ দেন বিজেপির পঞ্চায়েত প্রধানও। 

আরও পড়ুন :

বাংলা থেকে কারা জায়গা পেতে পারেন মোদি মন্ত্রিসভায়? রইল সম্ভাব্য তালিকা 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget