এক্সপ্লোর

Narendra Modi Cabinet Ministers : বাংলা থেকে কারা জায়গা পেতে পারেন মোদি মন্ত্রিসভায়? রইল সম্ভাব্য তালিকা

Narendra Modi Cabinet Ministers From West Bengal : স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী কারা হবেন? বাংলার ১২ জন সাংসদের মধ্য়ে কারও ভাগ্য়ে কি মন্ত্রিত্বের শিকে ছিঁড়বে? 

বিজেন্দ্র সিং, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  শুক্রবার সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি। মোদিকেই ক্যাপ্টেন হিসেবে বেছে নিল এনডিএ। একফ্রেমে বন্দি হলেন, মোদি, টিডিপি-র চন্দ্রবাবু নায়ডু, JDU-র নীতীশ কুমার, শিবসেনার একনাথ শিণ্ডে, LJP রামবিলাসের চিরাগ পাসোয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতমরাম মাজি। কিন্তু এই টিমের কারা কারা মোদি 3.0-তে জায়গা পেতে চলেছেন? মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলিতে এবার কোন কোন মুখ দেখা যাবে? বিগ ফোর অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী কারা হবেন? বাংলার ১২ জন সাংসদের মধ্য়ে কারও ভাগ্য়ে কি মন্ত্রিত্বের শিকে ছিঁড়বে? 

বাংলা থেকে কাদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা? 

আগের বার বাংলা থেকে ১৮জন সাংসদ নির্বাচিত হওয়ার পরও কাউকে ক্য়াবিনেট মন্ত্রী করেননি নরেন্দ্র মোদি। এবার কি সুকান্ত মজুমদার কেন্দ্রে পূর্ণমন্ত্রী হতে পারেন?  যদিও তিনি নিজে এপ্রসঙ্গে কোনও ইচ্ছে ব্যক্ত করেননি। বরং বলেছেন, আমাকে বুথ লেভেলে কাজ করতে বললেও করব। যা বলবে করব। এটা পিএম ঠিক করেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গের আরও কয়েকজন বিজেপি সাংসদের নাম জল্পনায় ভেসে বেড়াচ্ছে। এ রাজ্য়ে বিজেপি দুই অঙ্কে পৌঁছোতে পেরেছে উত্তরবঙ্গের জন্য়। উত্তরবঙ্গের ৮টি লোকসভা আসনের মধ্য়ে ৬টিতে জিতেছে বিজেপি। সূত্রের দাবি, এই আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে মন্ত্রী করা হতে পারে বলে জল্পনা চলছে। এই উত্তরবঙ্গ থেকেই গতবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছিল নিশীথ প্রামাণিককে। এবার আর তিনি ভোটে জিততে পারেননি। 

অন্যদিকে, মতুয়া অধ্য়ুষিত বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারও জিতেছে বিজেপি। এই কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দ্বিতীয় মোদি সরকারে জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। এবারও তাঁকে কোনও মন্ত্রীর পদ দেওয়া হতে পারে বলে সূত্রের দাবি।

আবার পূর্ব মেদিনীপুরে এবার প্রথম পদ্ম ফুটেছে।  কাঁথি এবং তমলুক দু'টি কেন্দ্রেই জিতেছেন বিজেপি প্রার্থীরা। এই দুই বিজেপি প্রার্থীর কারও ভাগ্য়ে মন্ত্রিত্বের শিকে ছিঁড়তে পারে বলে সূত্রের দাবি। তবে এরইমধ্য়ে বঙ্গ বিজেপির অন্দর থেকে মন্ত্রিত্বের দাবিও উঠতে শুরু করেছে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, 'সবাই তো চায়। আমিও তো চাই। আমার তো তৃতীয়বার হল। আমি তো তিনবার সাংসদ হলাম। একবার বিধায়ক হলাম। সেটা দল ঠিক করবে। আমি আবার কার জন্য় বলব? আমি নিজেই তো এখন... যতগুলো সাংসদ এসেছে, ১২ জন সাংসদ এসেছে, তার মধ্য়ে তো আমি সিনিয়র মোস্ট MP এখন। আমি সেদিক থেকে সিনিয়র মোস্ট MP... সবাই দু'বার হয়েছে। আমি তো তিনবার হয়েছি। বিধায়কও ছিলাম। আপনি বলতে পারেন, দলের যুবমোর্চা সামলেছি। আমিও দাবি রাখছি।' 

শেষ অবধি কী হয়, তা বোঝা যাবে রবিবার, শপথ গ্রহণের দিন।  

আরও পড়ুন : 

আমন্ত্রণ তালিকায় চমক ! মোদির শপথগ্রহণে নেমন্তন্ন পেয়েছেন বহু সাফাইকর্মী থেকে নির্মাণকর্মী 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget