এক্সপ্লোর

Coochbehar News: পড়ুয়াদের স্বাবলম্বী করতে উদ্যোগ, রোজগার মেলার আয়োজন রাজ্যের এই কলেজে

West Bengal News: সম্প্রতি ন্যাকের বিচারে A+ কলেজের মর্যাদা পেয়েছিল কোচবিহারের ঐতিহ্যবাহী আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ছাত্র-ছাত্রীদের স্বাবলম্বী হওয়ার রাস্তা খুলে দেওয়ার উদ্যোগ নিল কোচবিহারের (Coochbehar News) আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়। কলেজের উদ্যোগে এবং স্থানীয় শিল্পপতিদের সহায়তায় অনুষ্ঠিত হল রোজগার মেলা।

স্বাবলম্বী করতে উদ্যোগ:গত কয়েক বছরে কোচবিহারের এই কলেজ একাধিক মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি ন্যাকের বিচারে A+ কলেজের মর্যাদা পেয়েছিল কোচবিহারের ঐতিহ্যবাহী আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয় (A B N Seal College)। প্রায় ২২০০ ছাত্রছাত্রী বর্তমানে এই কলেজে পড়েন। একসময় উত্তরের প্রেসিডেন্সি হিসেবে পরিচিত ছিল এই কলেজটি। এবার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে উদ্যোগী হয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের উদ্যোগে এবং স্থানীয় শিল্পপতিদের সহায়তায় অনুষ্ঠিত হল রোজগার মেলা। কোচবিহারের ১৮টি শিল্প প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে। প্রায় ৮০ জন ছাত্রছাত্রী বিভিন্ন চাকরির জন্য আবেদন করেছেন এই মেলার মাধ্যমে। এইসব আবেদন বিবেচনা করে এদের মধ্য থেকে বিভিন্ন পদে চাকরি দেওয়া হবে।

সরকারি হোক বা বেসরকারি, বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার পথ যাতে প্রশস্ত হয় সেই উদ্যোগ নিল কলেজ কর্তৃপক্ষ। বহু ছাত্রছাত্রী স্নাতকের পরই চাকরি করতে চায়। সেই সুযোগ করে দিতেই কলেজের এই উদ্যোগ। কলেজের অধ্যক্ষ নিলয় রায় বলেন "আমরা চাই সকল ছাত্র-ছাত্রী তাঁদের পায়ে দাঁড়ান। গ্রাজুয়েশনের পরে অনেকেই ঘরে বসে থাকেন। চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করেন। এই সময়ের মধ্যে তাঁরা যদি এইসব কোম্পানিতে কাজ করে তাহলে তাঁরা কিছুটা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেল। পাশাপাশি তাঁদের অভিজ্ঞতাও বাড়ে।  এই ভেবেই আমাদের এই উদ্যোগ।"

কয়েক বছর আগে কলেজের উদ্যোগে তৈরি হয়েছে ইনকিউবেশন সেন্টার ফর ইনোভেটিভ ইকোসিস্টেম। ইতিমধ্যেই এই সেন্টারে নিজেদের নাম নথিবদ্ধ করেছেন প্রায় ৭০০ ছাত্রছাত্রী। তাঁদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তাঁরা স্বাবলম্বী হতে পারেন। কলেজের এক ছাত্র সৌভিক সরকার বলেন, "সাধারণত এধরনের ক্যাম্পাসিং ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কলেজগুলোতে হয়> আমাদের সাধারণ কলেজে এই উদ্যোগ নেওয়া হয়েছে সেটা সত্যিই অভাবনীয়> আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাxরা উচ্চশিক্ষায় ভর্তি হবেন পড়াশোনা করবেন। কিন্তু আবার অনেকেই চাইছেন গ্রাজুয়েশনের পরে একটা চাকরি করে পরিবারকে সাহায্য করতে। তাঁদের জন্য এই উদ্যোগ খুবই প্রশংসনীয়," ।

এই রোজগার মেলায় উপস্থিত ছিলেন কোচবিহার ডিসট্রিক্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ বণিক। তিনি বলেন, "কোচবিহার জেলার ১৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এখানে এসেছেন। তাঁরা ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলছেন। এই প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পদ রয়েছে। যেমন সুপারভাইজার, ম্যানেজার, সেলস ইত্যাদি। ক্যাম্পাসিংয়ের মাধ্যমে এই ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেব আমরা। এতে যেমন ছাত্র-ছাত্রীদের লাভ হবে তেমনি শিল্প প্রতিষ্ঠানগুলিও লাভবান হবেন।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Potato Price Hike: আলুর দামে ছ্যাঁকা, ব্যবসায়ীদের সতর্কবার্তা টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget