এক্সপ্লোর

Ukil Burman Returned: ২৯ দিন পর বাংলাদেশের জেল থেকে মুক্তি, বাড়ি ফিরলেন কোচবিহারের কৃষক

Coochbehar News: ২৯ দিন পর বাড়ি ফিরলেন কোচবিহারের শীতলকুচির কৃষক। জমিতে চাষ করার সময় গত ১৬ এপ্রিল অপহৃত হন উকিল বর্মন। মুক্তিতে খুশি পরিবার। (অ্যাম)

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ২৯ দিন পর বাড়ি ফিরলেন কোচবিহারের শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন। পাকিস্তান থেকে BSF জওয়ান পূর্ণমকুমার সাউয়ের মুক্তির দিনই বাংলাদেশের জেল থেকে মুক্তি পেলেন শীতলকুচির কৃষক। গত ১৬ এপ্রিল ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচিতে নিজের জমিতে চাষ করার সময়, স্থানীয় কৃষক চন্দ্রকান্ত বর্মন ওরফে উকিল বর্মনকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। সূত্রের দাবি, উকিল বর্মনের মুক্তির দাবিতে BGB-র সঙ্গে বৈঠক করে BSF. অবশেষে প্রায় ১ মাস পর তাঁর মুক্তিতে খুশি পরিবার। 

২১ দিন পর পাকিস্তান থেকে দেশে ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। হুগলির রিষড়াতে তাঁর বাড়িতে আনন্দের জোয়ার। একই দিনে পড়শি বাংলাদেশে জেলবন্দি কৃষক চন্দ্রকান্ত বর্মন ওরফে উকিল বর্মনের মুক্তির খবর সামনে আসে। বুধবারই বাংলাদেশের জেলে বন্দি কোচবিহারের শীতলকুচির বাসিন্দা উকিল বর্মনকে ফেরত আনল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। কোচবিহারের পশ্চিম শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন পেশায় কৃষক। ১৬ এপ্রিল ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচিতে নিজের জমিতে চাষ করার সময়, স্থানীয় কৃষক চন্দ্রকান্ত বর্মন ওরফে উকিল বর্মনকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে।  প্রায় এক মাস বাংলাদেশের জেলে বন্দি ছিলেন শীতলকুচির ওই বাসিন্দা। সূত্রের দাবি, উকিল বর্মনের মুক্তির দাবিতে BGB-র সঙ্গে বৈঠক করে BSF।

তবে পূর্ণমকুমার সাউয়ের মতো উকিল বর্মনকে ফেরানো নিয়েও কৃতিত্বের কাড়াকাড়ি শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্য়ে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "কোচবিহারে একজন প্রবীণ মানুষ নাম উকিল বর্মন বাংলাদেশে আটকে রেখেছিল অত্য়ন্ত অন্য়ায়ভাবে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি তাদের কাছে আমরা আমাদের পক্ষ থেকে বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। তারাও বিষয়টা বিএসএফকে নির্দেশ দিয়েছিলেন, হোম মিনিস্ট্রি এটা টেকআপও করেছিল। একটু আগেই তাকে বিএসএফ কোচবিহারে মানে ভারতে নিয়ে এসেছে। তাঁর মেডিক্য়াল হচ্ছে। তাঁকে BSF ভারত সরকারের উদ্য়োগে সঠিকভাবে ফিরিয়ে আনতে পেরেছে।'' অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, "আমাদের আজকে ক্য়াবিনেট বৈঠক ছিল। সেখানে আমি ক্য়াবিনেটের পরে মাননীয় মুখ্য়মন্ত্রীকে পুরো ব্য়াপারটাকে বলি। ওখান থেকে মাননীয়া মুখ্য়মন্ত্রী বিভিন্ন দফতরের সঙ্গে যোগায়োগ শুরু করেন। এই মাত্র খবর পাওয়া গেল ওকে বিএসএফের হাতে হ্য়ান্ডওভার করা হবে। সেখান থেকে পুলিশের কাছে তুলে দেওয়া হবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget