এক্সপ্লোর

Coochbihar News: 'বিরোধীদের মিষ্টি কথা, তৃণমূল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার' ফের উদয়নের নিশানায় পুলিশ

Coochbihar Update: গত বিধানসভা ভোটের পর তাঁর উপর হামলার ঘটনা ঘটে। এখনও অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেয়নি পুলিশ। সেই কারণে কয়েক দিন আগেই সরব হয়েছিলেন শাসকদলের এই বিধায়ক।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের তৃণমূল বিধায়কের নিশানায় পুলিশ। বিরোধীদের সঙ্গে ভাল ব্যবহার, আর তৃণমূল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার। পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ দিনহাটার বিধায়ক উদয়ন গুহর। মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করার হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন। দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, 'আগেও খোলাখুলি বলেছি, এখনও বলছি। দিনহাটা থানা, দেখা যায় যে বিরোধীদের প্রতি যত নরম, তৃণমূল নেতাদের প্রতি ঠিক বিপরীত, গরম।' সম্প্রতি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূলের বিধায়ক। ফের সরব তিনি।

আগে কী অভিযোগ:
গত বিধানসভা ভোটের পর তাঁর উপর হামলার ঘটনা ঘটে। এখনও অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেয়নি পুলিশ। সেই কারণে কয়েক দিন আগেই সরব হয়েছিলেন শাসকদলের এই বিধায়ক। এবার ফেসবুকে ভিডিও পোস্ট করে ফের দিনহাটা থানার পুলিশকে কাঠগড়ায় তুললেন তিনি।

নতুন কী অভিযোগ?
বুধবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন উদয়ন গুহ। যেখানে দেখা যাচ্ছে, সাবানা খাতুন নামে একজনের বাড়িতে গিয়ে তাঁর খোঁজ চালাচ্ছেন দিনহাটা থানার ASI দীপক রায়। ফেসবুকে এই ভিডিও পোস্ট করে দিনহাটার তৃণমূল বিধায়ক পোস্টে লিখেছেন, 'দেখুন এক পুলিশ অফিসার আসামির বাড়ি গিয়ে কি মিষ্টি সুরে কথা বলছেন। এটা দেখে ওনার আসল চরিত্র বলে ভুল করবেন না।' পুলিশের ভূমিকা দেখে, নাম না করে দিনহাটা থানার ASI দীপক রায়ের নামে তীব্র সমালোচনা করেছেন তৃণমূল বিধায়ক। উদয়ন গুহ বলেন, 'ওনার নামে আগেও আমি বারবার বলেছি, গীতালদহে আমাদের প্রধানের বাড়ি গিয়ে মহিলাদের হেনস্থা করেছিলেন। ক্যামেরা খুলে নিয়ে এসেছিলেন। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

কে সাবানা?
তৃণমূল নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে, যে সাবানা খাতুনের বাড়িতে পুলিশ গিয়েছিল, তিনি দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। গত তেসরা মে, বিজেপিতে যোগ দেন তিনি। অভিযুক্তের দাবি, বিজেপিতে যোগ দেওয়ার কারণেই তাঁর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। সাবানা বলেন, 'যেহেতু আমি বিজেপিতে যোগ দিয়েছি, তাই বিধায়ক আমার বাড়িতে পুলিশ পাঠাচ্ছে।' এই অভিযোগ সত্যি হলে, বিধায়ক পদ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন উদয়ন। 

বিজেপির দাবি:
পাল্টা পঞ্চায়েত ভোট বিরোধীশূন্য করতে, তৃণমূলের সঙ্গে পুলিশের আঁতাঁতের অভিযোগ তুলেছে বিজেপি। উদয়ন গুহ বলেছেন, 'কেউ কেউ অভিযোগ তুলছেন, বিজেপিতে যোগ দেওয়ার পর পুলিশ গেছে। কেউ যদি তা প্রমাণ করতে পারে, তা হলে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব।' দিনহাটা শহর মণ্ডলের বিজেপি সভাপতি অজয় রায়ের দাবি, 'উদয়ন গুহ ভিডিও পেল কোথায়? নিশ্চয় পুলিশের তোলা ভিডিও। তারমানে পুরোটাই নাটক। পঞ্চায়েত বিরোধীশূন্য করতে এসব করছেন।'

সম্প্রতি মাটি মাফিয়াদের মদত দেওয়ার অভিযোগে বুধবারই রতুয়া থানার IC ও দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মালদার রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। একইভাবে পুলিশকে কাঠগড়ায় তুলেছেন দিনহাটার তৃণমূল বিধায়কও। যদিও এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কোচবিহারের পুলিশ সুপার।

আরও পড়ুন: ইভটিজিং, প্রেমের প্রস্তাবের পর বাড়িতে চড়াও, অপমানে আত্মঘাতী নাবালিকা

সেরা শিরোনাম

News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget