এক্সপ্লোর

Coromandel Express Accident : এখনও স্বাভাবিক নয় দক্ষিণ-পূর্ব রেলের দূরপাল্লার ট্রেন চলাচল, আজও বাতিল ২১ টি ট্রেন, দেখুন তালিকা

Coromandel Express Accident Train Cancel : মঙ্গলবার দিনভর ওই লাইনের ২১টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলি হল -

ঝিলম করঞ্জাই, সুনীত হালদার, হাওড়া :  লাইন মেরামতির পর বালেশ্বর দিয়ে ট্রেন চলছে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে। এখনও স্বাভাবিক নয় দক্ষিণ-পূর্ব রেলের দূরপাল্লার ট্রেন চলাচল। আতঙ্কও কাটছে না। 

মঙ্গলবার দিনভর ওই লাইনের ২১টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের মধ্যে আছে -

  • আপ ও ডাউন শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস
  • আপ ও ডাউন হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস 
  • শালিমার-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস
  • হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস
  • ভদ্রক-হাওড়া এক্সপ্রেস
  • ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
  • আপ ও ডাউন খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস
  • শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন।   

    অসংখ্য ট্রেন বাতিল হওয়ায় দিনভর চরম দুর্ভোগে যাত্রীরা। ভিড় করছেন অনুসন্ধান কাউন্টারে। 

    মঙ্গলবার সকালে হাওড়ায় ঢোকে ডাউন পুরী-হাওড়া এক্সপ্রেস। আতঙ্কের ছাপ ছিল যাত্রীদের চোখে-মুখে। সকাল পৌনে ৮টা নাগাদ নির্বিঘ্নে হাওড়ায় পৌঁছে যাত্রীরা জানিয়েছেন, বাহানাগার কাছে ট্রেন চলছিল ধীর গতিতে। ওই জায়গা দিয়ে যাওয়ার সময়, আতঙ্কে বুক কেঁপেছে যাত্রীদের। করমণ্ডল-বিপর্যয়ের পর গোটা ট্রেন যাত্রাটাই কেটেছে আতঙ্কে। পুরী যাচ্ছেন জেনে পরিচিতরা ফোনে আর অপরিচিতরা সোশাল মিডিয়ার মাধ্যমে কুশল জানতে চেয়েছেন। এই অভিজ্ঞতা পুরী-হাওড়া এক্সপ্রেসের প্রায় প্রতিটি যাত্রীর।  

    ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটিয়ে রবিবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে বাহানাগা। দুর্ঘটনাগ্রস্ত লাইনে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। রাত ১০টা ৪০-এ ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। আপ লাইনে প্রথম ট্রেন চালানো হয় রাত ১২টা ৫-এ।

    রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মঙ্গলবার থেকে অনেকটাই স্বাভাবিক হবে রেলওয়ে পরিষেবা। দুর্ঘটনার ভীষণ অভিঘাতে রেলট্র্যাক ভেঙে ঢুকে গিয়েছিল বগির মধ্য়ে! কোথাও লাইন বেঁকে গিয়েছিল ধনুকের মতো। আবার কোথাও ট্রেন লাইনের একাংশ উপড়ে গিয়েছিল। দুর্ঘটনার ৫১ ঘন্টার মাথায় ধ্বংস্তূপ সরিয়ে যুদ্ধকালীন তৎপরতায় রেল ট্র্যাক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ শেষ হয় রবিবার রাতে। ডাউন লাইনে মালগাড়ি চালিয়ে ট্র্যাকের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রেলমন্ত্রী। 

    পরীক্ষামূলকভাবে আপ ও ডাউন লাইনে মালগাড়ি চালানোর পর, সোমবার সকাল থেকে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। হাওড়া থেকে সকাল ৬টা ১০-এ প্রথম ছাড়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এরপর হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস রওনা দেয়। শুধুমাত্র হাওড়া-ব্য়াঙ্গালোর যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়। বেলা ১০টা ৫০-এর পরিবর্তে হাওড়া থেকে দুপুর ৩টেয় ছাড়ে।                       


সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget