এক্সপ্লোর

Coromandel Train Accident: পয়েন্ট বিভ্রাটে বালেশ্বরে এত বড় দুর্ঘটনা? কুণাল ঘোষের ট্যুইটে নয়া মোড়

Kunal Ghosh On Coromandel Train Accident: অডিও ক্লিপে যে ২জনের কথোপকথন শোনা যাচ্ছে, তাঁদের রেলের দুই কর্তার বলে দাবি করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটারে লেখেন, অডিওর সত্যতা যাচাই হয়নি।

কলকাতা: পয়েন্ট বিভ্রাটে বালেশ্বরে (Coromandel Train Accident) এত বড় দুর্ঘটনা? কুণাল ঘোষের (Kunal Ghosh) ট্যুইটে নতুন মোড়। একটি অডিও অডিও ক্লিপ ট্যুইট করে কুণাল ঘোষ লিখেছেন, 'সিগন্যাল ছিল মেনলাইনের, আর পয়েন্ট ছিল লুপলাইনে।' 

 

কুণাল ঘোষের ট্যুইটে নতুন মোড়: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া। এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু, আহত অন্তত ৬৫০। এখনও দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে বের করা হচ্ছে দেহ। মৃত ও আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে সেনা, এনডিআরএফ। গ্যাসকাটার দিয়ে ট্রেনের বগি কেটে চলছে উদ্ধারকাজ। ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা জারি। কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল ৩টি ট্রেন, তা নিয়ে বাড়ছে রহস্য। এই আবহে ট্যুইটে কুণাল ঘোষ দাবি করলেন, 'সিগন্যাল ছিল মেনলাইনের, পয়েন্ট ছিল লুপলাইনে।' অডিও ক্লিপে যে ২জনের কথোপকথন শোনা যাচ্ছে, তাঁদের রেলের দুই কর্তার বলে দাবি করেন কুণাল ঘোষ। পাশাপাশি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটারে লেখেন, 'অডিওর সত্যতা যাচাই হয়নি।' 'তবে, বড়সড় গোলমাল আছে, বিষয়টি তদন্ত সাপেক্ষ' বলেও দাবি করেছেন কুণাল ঘোষ।

রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন: এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়ে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মমতা বলেন, "আমি যখন রেলমন্ত্রী ছিলাম, দুর্ঘটনা প্রতিরোধী যন্ত্র (Anti Collison Device) তৈরি করেছিলাম। গোয়ায় গিয়ে সব ব্যবস্থা হয়েছিল। তার পর থেকে দুর্ঘটনার সংখ্যা কমেছিল। এটি এমন একটি যন্ত্র, যা ট্রেনে বসানো থাকলে, এক লাইনে যদি দু'টি ট্রেন এসে পড়ে, বা সামনে কিছু পড়ে থাকে, আপনা থেকেই থেমে যাবে ট্রেন। কিছু গড়বড় দেখলে সতর্কবার্তা যাবে।"

এদিকে রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৩১জনের মৃত্যু হয়েছে। আহত ৫৪৪ জন। মৃতদের মধ্যে বারুইপুর পুলিশ জেলার ৮জন, পূর্ব বর্ধমানের ৬ জন। সুন্দরবন পুলিশ জেলার ৩জন রয়েছেন। জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ দিনাজপুর, হাওড়া পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, হাওড়া গ্রামীণ জেলা, ডায়মন্ড হারবার পুলিশ জেলার একজন করে বাসিন্দার মৃত্যু হয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায়। মৃতদের মধ্যে জঙ্গিপুর ও পশ্চিম মেদিনীপুরেরও ২ জন করে রয়েছেন। এই দুর্ঘটনায় সারা রাজ্যে আহত হয়েছেন ৫৪৪জন। পূর্ব মেদিনীপুরে আহতের সংখ্যা সবথেকে বেশি ৯৯জন। পূর্ব বর্ধমানে আহতের সংখ্যা ৮৯। পশ্চিম মেদিনীপুরে আহত হয়েছে ৭৩জন।

আরও পড়ুন: Skin Care Tips: জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget