এক্সপ্লোর

Corona Patient Missing: ভুয়ো ফোন নম্বর, ঠিকানা! উলুবেড়িয়ায় নিখোঁজ ১৮ করোনা আক্রান্ত

Uluberia Coronavirus Patient: পুরসভার দাবি, নিখোঁজ ১৮ জন করোনা আক্রান্তের যে ঠিকানা, ফোন নম্বর দেওয়া রয়েছে তা ভুল।

সুনীত হালদার, হাওড়া: উলুবেড়িয়ায় খোঁজ মিলছে না ১৮জন করোনা আক্রান্তের। পুরসভা সূত্রে খবর, নিখোঁজ ১৮জন করোনা আক্রান্তের যে ঠিকানা, ফোন নম্বর রয়েছে তা ঠিক নয়। অশনি সংকেত দেখছেন চিকিৎসকরা। খোঁজ পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুরসভা।

উলুবেড়িয়ায় ‍খোঁজ নেই ১৮ জন করোনা আক্রান্তর। কারণ তাঁরা না কি নাম ও ফোন নম্বরই ভুল দিয়েছিলেন। যা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে পুরসভা সূত্রে খবর, উলুবেড়িয়া পুর এলাকায় ৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬০ জন রয়েছেন হোম আইসোলেশনে, ৬ জন রয়েছেন হাসপাতালে। কিন্তু বাকি ১৮ জনের কোনও খোঁজ মিলছে না।

পুরসভার দাবি, নিখোঁজ ১৮ জন করোনা আক্রান্তের যে ঠিকানা, ফোন নম্বর দেওয়া রয়েছে তা ভুল। সেই কারণেই তাঁদের খোঁজ মিলছে না। এর জেরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন চিকিৎসকরা। চিকিৎসক অতনু মল্লিক বলেন, "ভয়ের কারণে আক্রান্তরা এই কাজ করছেন। তাদের এই কাজ করা উচিত নয়। রিপোর্টের ফল যদি পজিটিভ হয় তবে সেক্ষেত্রে সাতদিন নিভৃতবাসে থাকলেই চলবে। ভয়ের কোন কারণ নেই।" 

অন্যদিকে, চিকিৎসক দেবজিৎ দাস বলেন, "এক্ষেত্রে নিজের পরিচয় গোপন করা ঠিক হচ্ছে না। এতে রোগ ছড়িয়ে গেলে সমাজের ক্ষতি হতে পারে।" নিখোঁজ করোনা আক্রান্তদের খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুরসভা। উলুবেড়িয়ার পুর প্রশাসক অভয় দাস বলেন, "স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুরসভার প্রাক্তন কাউন্সিলররাও আক্রান্তদের খোঁজ করছেন। ওই এলাকায় যাতে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।" 

একে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, তার মধ্যে সংক্রমিতদের খোঁজ না মেলার ঘটনা আরও উদ্বেগ বাড়াল।  

এদিকে, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত কমে ১৯ হাজার ২৮৬। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৬জনের মৃত্যু। কলকাতায় একদিনে ৫ হাজার ৫৫৬জন সংক্রমিত, ৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ২৯৭জন সংক্রমিত, ২জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১ হাজার ২৫৫জন সংক্রমিত, ৩জনের মৃত্যু। পূর্ব বর্ধমানে একদিনে ৬১৬জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু। পঃ বর্ধমানে একদিনে ১ হাজার ৮জন সংক্রমিত, ২জনের মৃত্যু। রাজ্যে গতকালের তুলনায় ২০ হাজার কমল করোনা টেস্টের সংখ্যাও। গতকালের চেয়ে রাজ্যে পজিটিভিটি রেট বেড়ে ৩৭ শতাংশের বেশি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget