এক্সপ্লোর

Calcutta High Court: হাইকোর্ট সহ কোথাও কোনও বিক্ষোভ অবস্থান নয়, সিদ্ধান্ত আদালতের

রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) আদালত অবমাননার রুল জারির শুনানিতে নির্দেশ বেঞ্চের। 

সৌভিক মজুমদার, কলকাতা: 'মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট (Calcutta High Court) সহ কোথাও কোন বিক্ষোভ অবস্থান করা যাবে না'। স্লোগান, ব্যানার দেওয়া যাবে না, নির্দেশ তিন বিচারপতির বেঞ্চের। রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) আদালত অবমাননার রুল জারির শুনানিতে নির্দেশ বেঞ্চের। 

আদালত অবমাননার রুল জারির শুনানি: কলকাতার পুলিশ কমিশনার, এসিপি হাইকোর্ট এবং লেক থানার ওসি কে নোটিশ। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করবেন কমিশনার। কে পোস্টার ছাপানোর বরাত দিয়েছিল? কোন প্রিন্টিং প্রেস থেকে পোস্টার ছাপানো হয়েছিল? কে বা কারা পোস্টার লাগিয়েছিল? এই মর্মে রিপোর্ট দেবেন কমিশনার। লেক থানার ওসি সমস্ত প্রয়োজনীয় নথি কমিশনারকে দেবেন। এসিপি হাইকোর্ট পেনড্রাইভ গ্রহণ করার ক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র আদালতে দেবেন। 

কলকাতা হাইকোর্টের বিচারপতির মতো সম্মানীয় এবং সাংবিধানিক পদাধিকারীর বাড়ির কাছেই, তাঁর বিরুদ্ধে পোস্টারে পোস্টারে ছয়লাপ। আদালতে বেনজির বিশৃঙ্খলা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে পথ আটকে বিক্ষোভ। যার জেরে থমকে যায় আদালতের বিচারপ্রক্রিয়া। ভুগতে হয় বিচারপ্রার্থীদের। ফলে এই ঘটনা সাধারণ মানুষের স্বার্থ এবং গণতন্ত্রের ওপর কার্যত আঘাত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত সোমবারের এই ঘটনা নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে। এই প্রেক্ষাপটে গত মঙ্গলবারই এনিয়ে চূড়ান্ত কঠোর পদক্ষেপ করলেন বিচারপতি রাজাশেখর মান্থাও।

বিচারব্য়বস্থায় হস্তক্ষেপ, চরম বিশৃঙ্খলার মতো কড়া শব্দ ব্য়বহার করে স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার রুল জারি করেন তিনি। পাশাপাশি বিচারপতি মান্থা জানিয়েছেন, এজলাসে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা, ফৌজদারি অপরাধ কি না, তা বিচার করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। গত সপ্তাহে  যোধপুর পার্কে তাঁর বাড়ির কাছে তাঁর বিরুদ্ধে এরকম পোস্টারে এলাকা ছেয়ে দেয় অজ্ঞাতপরিচয়রা। যেখানে একাধিক বিচারাধীন বিষয়ের উল্লেখ করা হয়। বিষয়টি শুধু এখানেই থেমে থাকেনি। কলকাতা হাইকোর্টে, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরেও বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। অভিযোগ কোর্টরুমের দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়েছিল। যাঁরা এজলাসে ঢুকতে চান, তাঁদেরকেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

শুক্রবার তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তৈরি হয় হাইকোর্টে। ওই বেঞ্চই স্বতঃপ্রণোদিত আদালত অবমাননা মামলার বিচার করছেন। বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাশ। এদিনের সওয়াল জবাব পর্বে টিএস শিবজ্ঞানম প্রশ্ন করেন, ‘বিক্ষোভকারী আইনজীবী শনাক্তকরণের নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। রেজিস্ট্রার জেনারেল সনাক্তকরন করতে পারবে না। কীভাবে এই নির্দেশ বাস্তবায়িত হবে?’ ‘সিসিটিভি ফুটেজ দেখেই শনাক্ত করা সম্ভব’, সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ ও ছবি পেন ড্রাইভে করে আদালতে পেশ করেন রেজিস্ট্রার জেনারেল। টিএস শিবজ্ঞানম মন্তব্য করেন, 'এই ফুটেজ খুলতে তথ্যপ্রযুক্তি আইনে শংসাপত্র প্রয়োজন, পুলিশ সেটা দেয়নি। কেউ যদি কোন নাম দিতে চান আমরা সেটা গ্রহণ করতে পারি'। 'খুব গুরুতর অভিযোগ, একজন ভুল ব্যক্তির নামে অভিযোগ হোক, সেটা চাই না', মন্তব্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের। ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় মন্তব্য করেন, ‘তাপস মাইতি নামে এক আইনজীবী ১২ জন আইনজীবীর নামে অভিযোগ করেছেন। যারা ১৩ নম্বর এজলাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন বলে অভিযোগ। এদের বিরুদ্ধে এখনই অবমাননার রুল জারি করছি না।’

আরও পড়ুন: Birbhum: পাইপ বসানোকে কেন্দ্র করে ধুন্ধুমার, দুই প্রতিবেশীর ঝামেলার জেরে বোমাবাজি বীরভূমে

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget