এক্সপ্লোর

Nadia News: মহিলাকে গণধর্ষণ, সম্মানহানির ভয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী নির্যাতিতা ! অভিযুক্তদের কঠোর সাজা ঘোষণা আদালতের

Court On Nadia Incident : গোটা এলাকা মেতেছিল উৎসবে, সেই সুযোগ নিয়ে মহিলাকে ফাঁকা বাড়িতে নিয়ে গণধর্ষণ, সামাজিক সম্মানহানির ভয়ে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী নির্যাতিতা, অভিযুক্তদের কী সাজা ?

প্রদ্যোৎ সরকার, নদিয়া: গণধর্ষণের পর আত্মঘাতী মহিলা ! দোষী সাব্যস্ত পাঁচ অভিযুক্ত। গণধর্ষণের পর লোক লজ্জার ভয়ে আত্মঘাতী হয়েছিলেন ওই নির্যাতিতা। সেই গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় অভিযুক্ত পাঁচ যুবককে বুধবার দোষী সাব্যস্ত করলেন কৃষ্ণনগর ফাস্ট ট্রাক আদালতের বিচারক দেবদীপ মান্না। 

জানা গিয়েছে, ২০২১ সালের ৪ এপ্রিল ঘটনাটি ঘটেছিল কৃষ্ণনগরে। সেই সময় খ্রীস্টানদের বিশেষ উৎসব চলছিল গোটা এলাকা তাতে মেতেছিল। সেই সময় ওই যুবকদের একজন মহিলাকে তার বন্ধুর নাম করে পাশের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কেউ ছিল না। ফাঁকা বাড়িতে ওই মহিলাকে বন্ধু ও চারজন মিলে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। গোটা ঘটনা বাড়ি ফিরে তার স্বামীকে জানান। শেষপর্যন্ত সামাজিক সম্মানহানির ভয়ে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন নির্যাতিতা।৩৭৬ ডি এবং ৩০৬ আইপিসিতে দোষীদের সাজা ঘোষণা হল। ৩৭৬ ডি-তে যাবজ্জীবন এবং তার সাথে কুড়ি হাজার টাকা ফাইন করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের জেল হেফাজত। ৩০৬ ধারাতে ১০ বছর জেল এবং ১০ হাজার টাকা ফাইন। অনাদায় আরও ছয় মাসের জেল হেফাজত।

সম্প্রতি  মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে (Farakka Child Rape Murder Case) একজনের মৃত্যুদণ্ড এবং শিশুকন্যাকে ধর্ষণ-খুন দোষী সাব্যস্ত আরেকজনের যাবজ্জীবন ঘোষণা করা হয়েছিল। ধর্ষণ-খুনের ৬০দিনের মধ্যে সাজা ঘোষণা করেছিল আদালত।ফারাক্কার শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিত হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছিল বিচারক।  দোষী সাব্যস্ত করার পরদিনই দীনবন্ধু হালদারকে ফাঁসি  ও শুভজিত হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছিল অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়।এদিকে আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় যেদিন জামিন পেলেন মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ঠিক সেদিনই ধর্ষণ-খুনের ৬০ দিনের মধ্যে ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে সাজা ঘোষণা হয়েছিল ২ জনের।

আরও পড়ুন, তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বেলেঘাটার TMC নেতা সুশান্ত সাহা !

এবার যেনও অদ্ভুত এক আঁধার গ্রাস করেছে আমাদের চারপাশকে! নাবালিকা থেকে তরুণী, কিশোরী থেকে গৃহবধূ, লালসার হাত থেকে কারোরই যেন রেহাই নেই! হাসপাতাল, পরিত্যক্ত জমি, ধানখেত, নদীর চর, পুজো মণ্ডপ, নানা প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নারীর নিথর দেহ। সবচেয়ে উদ্বেগের হল দীর্ঘ হয়েই চলেছে এই তালিকা।  

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget