এক্সপ্লোর

Fire: ধোঁয়ায় ঢাকল চারপাশ, রাজ্যের দুই প্রান্তে জোড়া অগ্নিকাণ্ডে আতঙ্ক

West Bengal: আতঙ্ক ছড়াল জোড়া অগ্নিকাণ্ডে। কলকাতার ব্যস্ততম জায়গার মধ্যে অন্যতম ইডেন গার্ডেন্সের সামনের রাস্তা। অন্যদিকে, শিলিগুড়িতে সিটি সেন্টারের সামনেও একই বিপত্তি ঘটে।

অরিত্রিক ভট্টাচার্য ও সনৎ ঝা: রাজ্যের দুই প্রান্তে, অফিস টাইমে আগুন (Fire) লাগল গাড়িতে। ইডেন গার্ডেন্সের সামনে ধোঁয়ায় (Smoke) ঢাকল বাস। অন্যদিকে শিলিগুড়িতে সিটি সেন্টারের সামনে দাউদাউ করে পুড়ল গাড়ি। কেউ হতাহত না হলেও বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় দু'জায়গাতেই।

রাজ্যের দুই প্রান্তে জোড়া অগ্নিকাণ্ড: আতঙ্ক ছড়াল জোড়া অগ্নিকাণ্ডে। কলকাতার ব্যস্ততম জায়গার মধ্যে অন্যতম ইডেন গার্ডেন্সের সামনের রাস্তা। আর শিলিগুড়ির জনবহুল এলাকা সিটি সেন্টারের সামনে আচমকা আগুন লাগল গাড়িতে। বৃহস্পতিবার সকাল তখন সাড়ে ১১টা। যাত্রী নিয়ে ধর্মতলা থেকে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন যাচ্ছিল মিনিবাসটি। ইডেন গার্ডেন্সের সামনে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করে বাসের ইঞ্জিন থেকে। আতঙ্কে তড়িঘড়ি বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাস। পরে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে দিনের ব্যস্ত সময়ে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়।

অন্যদিকে, শিলিগুড়িতে সিটি সেন্টারের সামনেও একই বিপত্তি ঘটে। সকাল ১১টা নাগাদ রাস্তার ওপর দাউদাউ করে জ্বলতে থাকে একটি গাড়ি। গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে, রাস্তার পাশে গাড়ি থামিয়ে নেমে পড়েন চালক। তার কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় গাড়িটি। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন দমকল কর্মীরা। দমকলের একটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। খানিক্ষণ যান চলাচল ব্যাহত হলেও দ্রুত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

নিউটাউনের (Newtown) শাপুরজির মোড়ে অস্থায়ী বাজারে ভয়াবহ আগুন (Fire)। ভস্মীভূত হয়ে যায় ৮টি দোকান। দিনকয়েক আগে শাপুরজির (Sapoorji) মোড়ে অস্থায়ী বাজারে আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) আতঙ্ক ছড়ায়। দমকলের (Fire Tenders) ৩টি ইঞ্জিনের সাহায্যে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তার আগে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুর্গাপুরের (Durgapur)বেনাচিতি বাজার সংলগ্ন এলাকার ঝুপড়ির একাংশ।  দমকলের (Fire Brigade) ৫টি ইঞ্জিনের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ২০টি ঘর ভস্মীভূত হয়ে গেলেও হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন জানতে তদন্ত শুরু করেছে দমকল। ক্ষতি গ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: Kolkata Metro: মেট্রোর পিলারকেও নীল-সাদা করার আবেদন, রেল বিকাশ নিগমকে চিঠি মেয়রের

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget