এক্সপ্লোর

Covid Third Wave: অসতর্কতায় বিপর্যয় নামতে পারে স্বাস্থ্য পরিষেবায়, সতর্ক করলেন চিকিৎসকেরা

Covid Third Wave: করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে শয়ে শয়ে মানুষ মারা গিয়েছিলেন। রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন অসহায় মানুষ। সেই অবস্থা ফিরে আসুক, চান না চিকিৎসকেরা।

কলকাতা: অতিসংক্রামকের তকমা পেলেও, ওমিক্রনের (COVID Variant Omicron) প্রকোপে প্রাণহানি (COVID Deaths) তুলনামূলক কম। করোনায় সার্বিক মৃত্যুর হারও (Mortality Rate) আগের তুলনায় কমেছে। কিন্তু মানুষ সতর্ক না হলে দীর্ঘ সময় ধরে অতিমারির (Pandemic) প্রকোপ চলবে, লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হবেন এবং তাতে স্বাস্থ্য পরিষেবায় বিপর্যয় নেমে আসবে। সরকারের পর এ বার সাধারণ মানুষের উদ্দেশে এমন বার্তা দিলেন চিকিৎসক মহলও।

বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন শহরের বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার, যোগীরাজ, অভিজিৎ চৌধুরী এবং দীপ্তেন্দ্র সরকার। সেখানে মানুষকে সতর্ক হওয়ার বার্তা দেন তাঁরা। চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, “করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গোটা বিশ্বে মৃত্যুর হার ছিল ১.৩ শতাংশ। এখন তা .৩-.২-এর মধ্যে ঘোরাঘুরি করলেও, বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হলে, তাঁদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার বিষয়টিই ভআবাচ্ছে আমাদের। এই কারণেই নির্বাচন, উৎসব-সহ ভিড় জায়গা এড়িয়ে চলতে বলছি আমরা। কারণ বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হলে হাসপাতাল এবং শয্যার জোগান দিতে হিমশিম খেতে হবে। স্বাস্থ্য পরিষেবায় বিরাট চাপ নেমে আসুক, তা চাইছি না আমরা।”

আরও পড়ুন: Omicron News Updates: ওমিক্রন আতঙ্কের মাঝেই করোনা আক্রান্ত ১০০ পড়ুয়া, দেশে বাড়ছে উদ্বেগ

করোনার দ্বিতীয় ঢেউয়ের (COVID Second Wave) সময় দিল্লি-সহ দেশের একাধিক রাজ্য থেকে মর্মান্তিক ছবি উঠে এসেছিল। অক্সিজেনের অভাবে শয়ে শয়ে মানুষ মারা গিয়েছিলেন সেই সময়। অক্সিনেজের জোগান দিতে সেই সময় হিমশিম খেতে হয়েছিল হাসপাতালগুলিকে। রাস্তার অক্সিজেনের খোঁজে ছোটাছুটি করতে দেখা গিয়েছিল মানুষকে।সেই প্রসঙ্গ টেনে চিকিৎসকরা জানান, অক্সিজেনের অভাবে রাস্তায় ছুটে বেড়াবেন মানুষ, সেই দৃশ্য ফিরে আসুক চান না তাঁরা। মানুষ যত অসতর্ক হবেন, করোনার প্রকোপ ততই বাড়বে। তাতে দীর্ঘ দিন ধরে করোনা জ্বালিয়ে যাবে। তাই মানুষকে পরিস্থিতির গুরুত্ব বুঝতে হবে বলে জানান তাঁরা।

বিগত কয়েক দিনে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরব গঙ্গোপাধ্যায়-সহ রাজ্যে নেতা-মন্ত্রীদের একে একে সংক্রমিত হতে দেখা গিয়েছে। জরুরি পরিস্থিতিতে তাঁদের ককটেল অ্যান্ডিবডি দেওয়া হয়। তার জেরে রাজ্যে ককটেল অ্যান্টিবডির চাহিদা বাড়ছে। কিন্তু চিকিৎসকদের দাবি, ওমিক্রনের বিরুদ্ধে এই ককটেল অ্যান্টিবডি সে ভাবে কার্যকর নয়। তাই ককটেল অ্যান্ডিবডি নিলেই, অতিমারিকে ঠেকানো যাবে, এই ধারণা সঠিক নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari: জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল.."
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget