এক্সপ্লোর

Covid19 Updates: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, নতুন করে কন্টেনমেন্ট জোন ঘোষণা গোসাবায়

Covid19 Updates: গোসাবায় ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণের গ্রাফ। এই সংক্রমণের গ্রাফে রাশ টানতে নতুন করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হল গোসাবায়। একইসঙ্গে বাজার বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্য সরকার প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে আপাতত নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। কিন্তু তার মধ্য়েও চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকা। সেখানে ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণের গ্রাফ। এই সংক্রমণের গ্রাফে রাশ টানতে নতুন করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হল গোসাবায়। একইসঙ্গে বাজার বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে সুন্দরবনের গোসাবা এলাকায়। একসময় দ্বীপাঞ্চল হওয়ার কারণে এই গোসাবা অঞ্চলই ছিল করোনার থাবা থেকে মুক্ত, অন্যতম সুরক্ষিত এলাকা। তবে কি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল গোসাবায়? কারণ বর্তমানে গোসাবায় প্রত্যেকদিনই বাড়ছে সংক্রমিতের সংখ্যা। ব্লক স্বাস্থ্য দফতর সূত্রের খবর, অগাস্ট মাসের শুরুতেও ওই অঞ্চলে সক্রিয় রোগীর সংখ্যা ছিল শূন্য। কিন্তু গত রবিবার পর্যন্ত ওই অঞ্চলেই সক্রিয় রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ৬২ ছুঁয়েছে। এরপর সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা প্রশাসনের। 

ক্রমাগত এই ঊর্ধ্বমুখী সংক্রমণের ফলেই নতুন করে বেশ কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে। সেই সমস্ত এলাকাকে ব্লক প্রশাসনের তরফ থেকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গোসাবা, ছোট মোল্লাখালি, সাতজেলিয়া এলাকায় আজ থেকে টানা তিনদিন বাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। 

গোসাবা ব্লক প্রশাসন সূত্রে খবর, বিগত কিছু দিন ধরেই ক্রমাগত সংক্রমণ বেড়ে চলেছে। তাই চারটি জায়গায় নতুন করে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। গোসাবা বাজার থেকে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতাল পর্যন্ত, রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের রানিপুর পূর্ব পাড়া, রাজাপুর পশ্চিম পাড়া এবং ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের হেঁতালবাড়ি দক্ষিণ পাড়া, এই চারটি এলাকাকে নতুন করে চিহ্নিত করে কন্টেনমেন্ট জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। শুধু কন্টেনমেন্ট জোন ঘোষণা বা বাজার বন্ধই নয়, সোমবার থেকেই গোসাবা ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকায় করোনা অতিমারীর বিরুদ্ধে সতর্ক থাকতে মাইকিং শুরু করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget