এক্সপ্লোর

Sandeshkhali Incident: বাম-বনধে কতটা সাড়া সন্দেশখালিতে? আজ জামিন পাবেন নিরাপদ?

Sandeshkhali Chaos: এদিনই সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চাশজন দলীয় বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালি পৌঁছবেন শুভেন্দু অধিকারী।

অরিত্রিক ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি: প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারির প্রতিবাদে, আজ সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টা বন‍্ধের ডাক দিয়েছে সিপিএম। গত বুধবারের ঘটনায় আজ বসিরহাটের SP অফিস-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানোর কর্মসূচি রয়েছে সিপিএমের। সকাল থেকে বন‍্ধের তেমন কোনও প্রভাব পড়েনি সন্দেশখালি ২ নম্বর ব্লকের ধামাখালিতে। দোকানপাট খোলা, যান চলাচলও স্বাভাবিক। ধামাখালি থেকে ফেরি চলাচলেও কোনও প্রভাব পড়েনি। সকাল ৯টা নাগাদ ধামাখালি ফেরিঘাট থেকে ফেরি পরিষেবা স্বাভাবিক ছিল। দোকানপাট মোটের উপর স্বাভাবিক ভাবে খুলেছে। অটো স্ট্যান্ডে অটো দাঁড়িয়ে রয়েছে। গাড়িও দেখা গিয়েছে মোটের উপর সবই স্বাভাবিক। যদিও সন্দেশখালি ফেরিঘাট বেশ কিছুটা ফাঁকা। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। ফেরি চলাচল করছে যদিও এদিকে বনধের প্রভাব ষথেষ্ট পড়েছে বলে জানিয়েছেন সন্দেশখালি ফেরিঘাটের কর্মী। গাড়ি-অটো অনেকটাই কম রয়েছে বলে জানিয়েছেন। এদিকে দোকান বন্ধ দেখা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে ১৪৪ ধারা রয়েছে সেই বিষয়টি জানিয়েছে। বিভিন্ন এলাকায় সেই বিজ্ঞপ্তি সাঁটিয়ে দেওয়া হয়েছে।

ইতিমধ্য়েই মহিলা কমিশনের সদস্য, চেয়ারপার্সন পৌঁছেছে সন্দেশখালিতে। এদিনই সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চাশজন দলীয় বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালি পৌঁছবেন শুভেন্দু অধিকারী। 

অন্যদিকে, আজই বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে (EX CPIM mla Nirapada Sardar)। সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাটের SP অফিসের সামনে সিপিএমের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। ভাঙল ব্যারিকেড। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন সিপিএমের কর্মী, সমর্থকরা। এরপর SP অফিসের ৫০ মিটার দূরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের মুক্তি ও বাম কর্মী, সমর্থকদের ওপর অত্যাচারের অভিযোগে প্রয়োজনে বিক্ষোভ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতা, কর্মীরা। 

শেখ শাহজাহানের শাগরেদ ও অন্যতম অভিযুক্ত বেপাত্তা তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার অভিযোগপত্রের একেবারে প্রথমে ছিল নিরাপদ সর্দারের নাম। রবিবার কলকাতার বাঁশদ্রোণী থেকে গ্রেফতার হন নিরাপদ সর্দার। দীর্ঘক্ষণ বাঁশদ্রোণী থানায় আটকে রাখার পর দুপুরে সিপিএমের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: ৩ ডিগ্রি উঠল পারদ, কাল থেকে মুখভার হবে আকাশের, সরস্বতী পুজোয় কোথায় কেমন আবহাওয়া? 

সেরা শিরোনাম

অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না, স্পষ্ট করে দিলেন মন্ত্রী মালতী রাভা রায়, দেখে নিন
অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না, স্পষ্ট করে দিলেন মন্ত্রী মালতী রাভা রায়, দেখে নিন
Jayprakash Majumdar Bail: কলকাতা হাইকোর্টে জামিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের, কী কী শর্ত দিল আদালত ?
কলকাতা হাইকোর্টে জামিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের, কী কী শর্ত দিল আদালত ?
West Bengal News Live Updates: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? বিজেপি বিধায়কের নিশানায় 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? বিজেপি বিধায়কের নিশানায় 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী
South 24 Pargana: আবাস যোজনার কাটমানি ফেরানোর দাবি, ফলতায় মহিলাদের মিছিল-বিক্ষোভ
আবাস যোজনার কাটমানি ফেরানোর দাবি, ফলতায় মহিলাদের মিছিল-বিক্ষোভ

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ
Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget