এক্সপ্লোর

Bikash Ranjan Bhattacharya : 'সাংঘাতিক বিপজ্জনক চোর' দেবযানীকে সিআইডি-র চাপের অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা বিকাশের

CPM : সিআইডি-র উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীও।

কলকাতা : 'মেয়েকে মানসিক চাপ দিচ্ছে সিআইডি', এমন গুরুতর অভিযোগ তুলে দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়ের সিবিআইকে চিঠি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সিআইডি সমস্ত অভিযোগ অস্বীকার করলেও প্রবল রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। যে প্রসঙ্গ সামনে আসতেই রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেছেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'সারদার সুবিধাভোগী', 'চোর' বলে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

বিকাশের বিস্ফোরণ

আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattachraya) বলেছেন, 'চিটফান্ডকাণ্ডে কারা সুবিধাভোগী সেটা খুঁজে বের করতে তদন্ত চলছে। কিন্তু আখেরে সারদাকাণ্ডে সবথেকে বড় সুবিধাভোগী তো মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য গোপন করার চেষ্টায় উনি রাজীব কুমারকে ব্যবহার করেছিলেন, সেটা তো প্রমাণিত সত্য। আর এখন অন্যভাবে তদন্ত প্রভাবিত করতে চাইছেন। দশ বছর ধরে জেলবন্দি একজনের মানবাধিকার পর্যন্ত লঙ্ঘন করা হচ্ছে! এ তো সাংঘাতিক বিপজ্জনক চোর। সিআইডির সর্বোচ্চস্তর থেকে যদি এমন নির্দেশ না আসে, তাহলে আদৌ কি তাদের পক্ষে এই কাজ করা সম্ভব? '

ঠিক কী অভিযোগ

সারদাকাণ্ডে ধৃত দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় চিঠি দিয়ে অভিযোগ করেছেন, ‘শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) নামে অভিযোগ করার জন্য চাপ দিয়েছে সিআইডি। তাদের পক্ষে বলা হয়েছে ৬ কোটি করে টাকা নিয়েছেন শুভেন্দু-সুজন, আর সেটা হয়েছে দেবযানীর চোখের সামনে, সেটা স্বীকার না করলে আরও ন'টা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে বলে মানসিক চাপ দেওয়া হয়েছে।'

যে ঘটনা নিয়ে সিআইডি-র উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী। সিপিএময়ের কেন্দ্রীয় কমিটির সদস্যের হুঁশিয়ারি, তদন্তের মুখোমুখি হতে ভয় নেই। কিন্তু যিনি এসব করছেন, সেই সিআইডি অফিসার পরে ফাঁসবেন।

অভিযোগ অস্বীকার সিআইডির

এডিজি সিআইডি (CID) আর রাজশেখরন এক প্রেস বিবৃতিতে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। সিআইডি একটি তদন্তকারী সংস্থা। তারা তথ্যের ভিত্তিতে তদন্ত করে। দেবযানী মুখোপাধ্যায় নিজে সই করে কয়েকটি চেক ইস্যু করেছিলেন। সিআইডি অফিসাররা সেটাই খতিয়ে দেখতে জেলে গিয়েছিলেন। 
জেল কর্তৃপক্ষর সামনেই দেবযানীর বয়ান রেকর্ড করে সিআইডি। কিন্তু দেবযানী তদন্তকারীদের সঙ্গে কোনও সহযোগিতা করেননি। 

আরও পড়ুন- 'রাজনৈতিক উদ্দেশ্যে সিআইডিকে ব্যবহার', সারদাকাণ্ডে বিস্ফোরক সুজন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget