এক্সপ্লোর

CPM on ED: তদন্তে 'গড়িমসি'! সিডিও কমপ্লেক্স অভিযানে রাস্তায় সিপিএম

Recruitment Scam:রাজ্যের বিভিন্ন দুর্নীতির তদন্তে গড়িমসির অভিযোগে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক সিপিএমের।

কলকাতা: ফের পথে নামল বামেরা। বৃহস্পতিবার উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযান সিপিএমের (CPIM)। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md. Selim) নেতৃত্বে মিছিলে বাম কর্মী ও সমর্থকরা। রাজ্যের বিভিন্ন দুর্নীতির (Recruitment Scam Case) তদন্তে গড়িমসির অভিযোগে সিজিও কমপ্লেক্স (CGO Complex) অভিযানের ডাক সিপিএমের। 

মিছিলে যোগ দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'অপরাধী নয়, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিরোধী দলের নেতা- তাঁদেরকে ইডি-সিবিআই-দিল্লি পুলিশ ধরছে। বিজেপি সরকারের নির্দেশে। অথচ যাঁদের হাইকোর্ট বলছে, ডেটের পর ডেট দিচ্ছে, তাঁদের ধরছে না। বোঝা যাচ্ছে বিজেপির নেতাদের এবং তৃণমূলের নেতাদের বাঁচানোর চেষ্টা করছে। আর নিরপরাধ লোকেদের UAPA-তে ফাঁসাচ্ছে।' তাঁর আরও তোপ, 'বিজেপি অফিস যেমনটা বলছে তৃণমূল তেমনটা করেছে।'

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) অভিযোগ, 'ইডি-সিবিআই অপরাধীদের সঙ্গে রয়েছে। তাদের ধামাচাপা দিচ্ছে। সমস্ত তথ্য় ইডি-সিবিআইয়ের কাছে আছে, কেন গ্রেফতার করা হচ্ছে না। যাঁরা দুর্নীতি মাথা, তাঁরা টাকা নিয়ে মাতব্বরি করে বেড়াবে, আর ইডি-সিবিআই চুপ করে থাকবে? কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও। আমরা ইডি-সিবিআইয়ের কাছে জবাব চাই। মানুষ হিসেব চায়, মানুষ জবাব চায়।'

তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে খোদ আদালতই (High Court)। এর আগেও বিভিন্ন দুর্নীতির তদন্তে একাধিকবার আদালতের কাছে ভর্ৎসিত হয়েছে ইডি-সিবিআই। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে কড়া ভর্ৎসনার করার পরে ইডির তদন্তকারী অফিসার মিথিলেশ মিশ্রকে সরিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। 

সম্প্রতি ইডির ভূমিকায় সন্দেহ প্রকাশ করে ডিভিশন বেঞ্চও। বিচারপতি সৌমেনে সেন প্রশ্ন  করেছিলেন, 'সিঙ্গল বেঞ্চের নির্দেশ দেখে মনে হচ্ছে ইডি নবীশের মতো আচরণ করছে। হয় তারা এই তদন্তে নবীশ, না হলে তদন্তের নির্দিষ্ট অংশে ঢুকতে চায় না। ১৫ মাস ধরে তদন্ত অগ্রগতি না হলে আদালত কিছু বলতে পারবে না? তদন্ত স্বচ্ছতার সঙ্গে হচ্ছে কিনা, সেটা দেখাও আদালতের কাজ।'

আদালতের একাধিক মন্তব্য়ের প্রসঙ্গ টেনেই ইডি-সিবিআইকে নিশানা করেছে সিপিএম। পাশাপাশি বামেদের অভিযোগ, তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাতের কারণেই ঢিলেমি দেওয়া হচ্ছে নিয়োগ দুর্নীতি-সহ অন্য মামলাগুলিতে। তৃণমূলের (TMC) নীচুতলার নেতাদের ধরেই তদন্ত ধামাচাপা দিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা- এমনটাই অভিযোগ বামেদের।

আরও পড়ুন: ত্রাণ নিয়ে ক্ষোভ, বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে TMC সাংসদ

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget