এক্সপ্লোর

Kolkata Metro:ময়দান স্টেশনে মেট্রোর ডাউন লাইনে ফাটল, বন্ধ এমজি রোড থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল

Metro Service Disruption:ময়দান স্টেশনে মেট্রোর ডাউন লাইনে ফাটল। এমজি রোড থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো।

হিন্দোল দে, কলকাতা: ময়দান স্টেশনে (Maidan Metro Station) মেট্রোর ডাউন লাইনে ফাটল। এমজি রোড থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল (Metro Service Disruptio) বন্ধ। গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত চলছে মেট্রো। মেরামতির কাজ চলছে, তবে কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে বলা যাচ্ছে না।

কী পরিস্থিতি?
নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, গোটা লাইনটা বন্ধ নয়। বিকেল ৪টে নাগাদ ময়দান মেট্রো স্টেশনের ডাউন লাইনে ফাটলটি নজরে আসে। তখনই মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে এই ভাবে পরিষেবা দেওয়া যাবে না। তবে গোটা পরিষেবা তাঁরা বন্ধ করেননি। ফাটলের অংশটি মেরামতির পাশাপাশই নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে। অন্য দিকে গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্তও মেট্রো চলবে। কিন্তু যে অংশে মেট্রো চলাচল বন্ধ রয়েছে, সেখানে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। অনেকেই জানতেন না যে এমজি রোড থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। ফলে নাকাল হতে হয় তাঁদের, ভরসা করতে হয় বাসে। পরিষেবা কখন স্বাভাবিক হবে, তা নিয়ে কোনও স্পষ্ট কিছু বার্তা দিতে পারেননি মেট্রো কর্তৃপক্ষ।  

বার বার বিঘ্নিত পরিষেবা...
গত মাসের শেষ দিকে কলকাতা মেট্রো লাইনে ঝাঁপ দেওয়ার জেরে বিঘ্নিত হয় পরিষেবা। কালীঘাট মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে যার জেরে অফিস টাইমে ব্যাহত হয় পরিষেবা। কালীঘাট স্টেশনে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় ধাক্কা খায় মেট্রো চলাচল। তবে মাঝে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করে। মেট্রো সূত্রে খবর মেলে, সকাল ১০ টা ২০ নাগাদ মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। বয়স আনুমানিক পঞ্চাশের ওপরে।  মাঝে মেট্রো পরিষেবা ঘণ্টাখানেকের জন্য ব্যাহত হলেও বেলা ১১ টা ২০ মিনিট থেকে আপ ও ডাউন, মেট্রোর দুই লাইনেই পরিষেবা ফের স্বাভাবিক হয়। অফিস টাইমের ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। মেট্রো পরিষবা ব্যাহত হওয়ার জের পড়ে রাস্তাতেও। বাস-ট্রামে যে সময় দেখা যায় বাদুড়ঝোলা ভিড়। গত বছরের জুলাই মাসে জোড়া দুর্ঘটনা ঘটেছিল। যার একটি ছিল কালীঘাট মেট্রো স্টেশনেই। সেবার লাইনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা করেছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ কবি সুভাষগামী মেট্রোর লাইনে ঝাঁপ দিয়েছিলেন ওই ব্যক্তি। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছিল। সেবারও সকালের ব্যস্ত সময়ে ওই লাইনে অনেকটা সময় বন্ধ ছিল মেট্রো পরিষেবা। যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছিলেন অফিস যাত্রীরা।           

আরও পড়ুন:শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget