এক্সপ্লোর

Science Award: দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মানে বাংলার জয়জয়কার, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার পাচ্ছেন ৪ বাঙালি বিজ্ঞানী

Shanti Swarup Bhatnagar Award: দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’ জয়ীদের তালিকায় ৪ বাঙালি বিজ্ঞানী। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বাঙালি বিজ্ঞানীদের (Bengal Scientist) জয়জয়কার। দেশের (India) সর্বোচ্চ বিজ্ঞান সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’ (Shanti Swarup Bhatnagar Award) জয়ীদের তালিকায় ৪ বাঙালি বিজ্ঞানী। 

শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজির বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সেসের বিজ্ঞানী অনিন্দ্য দাস। বম্বে আইআইটির কেমিক্যাল বিভাগের বিজ্ঞানী দেবব্রত মাইতি। মুম্বইয়ের টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের বিজ্ঞানী বাসুদেব দাশগুপ্ত।               

'দীর্ঘদিন পরে স্বাস্থ্য বিভাগে কেউ বাংলা থেকে পুরস্কৃত হল', বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।                                                         

২০২১ এর পর একবছর স্থগিত রাখার পর ২০২২ এর জন্য এই পুরস্কার ঘোষণা করা হল। ১২ জন তরুণ বিজ্ঞানীকে ভারতের বিজ্ঞান ক্ষেত্রে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। CSIR-ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড পলিসি রিসার্চ (CSIR-NIScPR)-এর 'ওয়ান উইক ওয়ান ল্যাব' প্রোগ্রামের লঞ্চ ইভেন্টে এই ঘোষণা করেছে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) এর প্রতিষ্ঠা দিবসে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। এন কালাইসেলভি, ডিরেক্টর জেনারেল, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর), নয়াদিল্লিতে সিএসআইআরের ভাইস প্রেসিডেন্ট ডঃ জিতেন্দ্র সিং-এর উপস্থিতিতে ১২ জন পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেন। 

ভাটনগর পুরষ্কার, CSIR-এর প্রথম ডিরেক্টর শান্তি স্বরূপ ভাটনাগরের নামানুসারে, প্রতি বছর সাতটি বৈজ্ঞানিক শাখায় দেওয়া হয়। এর মধ্যে রয়েছে- জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্থ, বায়ুমণ্ডল, মহাসাগর এবং গ্রহ বিজ্ঞান - এ কাজ করা গবেষকদের ৫ লক্ষ টাকা নগদ দেওয়া হয় এই পুরস্কারের মাধ্যমে। ৪৫ বছরের কম বয়সিদের এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। 

আরও পড়ুন, অভিষেকের প্রতিশ্রুতি রেখে ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত ঘোষণা মমতার

এর আগে ২০২১-এ শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছিলেন চার বাঙালি বিজ্ঞানী। এঁরা হলেন, খড়গপুর আইআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক দেবদীপ মুখোপাধ্যায়, বেঙ্গালুরুর জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সাইন্টিফিক রিসার্চের কণিষ্ক বিশ্বাস, মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অনীশ ঘোষ এবং পুণের ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের কনক সাহা।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Abhishek Banerjee: 'কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?' অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট
'কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?' অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট
West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও

ভিডিও

Plane Hijack News | কলকাতা-মুম্বইগামী বিমানে হুমকি বার্তা, গ্রেফতার সন্দেহভাজন এক যাত্রী
Suvendu Adhikari | '৩৪ বছর নাস্তিক কমিউনিস্ট হাতে ডোর বাঁধেনি'', ফের নিশানা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee Kalighat House: অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে অস্থায়ী কাঠামো ভেঙে সরানো হল
Dilip on Abhishek:
Abhishek Banerjee: অভিষেকের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, কেটে বাদ অভিষেকের বাড়ির গেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget