এক্সপ্লোর

CV Ananda Bose : রাজ্যপাল পদে শপথ গ্রহণ করলেন সি ভি আনন্দ বোস

CV Ananda Bose takes oath : তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। সকাল পৌনে ১১টায় শপথগ্রহণ শুরু হয়।

কলকাতা : আজ রাজ্যপাল ( West Bengal Governor )  পদে সি ভি আনন্দ ( C. V. Ananda Bose  ) বোস শপথ গ্রহণ করলেন। তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। সকাল পৌনে ১১টায় শপথগ্রহণ শুরু হয়।

রাজভবনে চূড়ান্ত প্রস্তুতি চলছিল সকাল থেকেই । শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত আছেন প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী। উপস্থিত আছেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ  কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়-সহ তৃণমূলের বিধায়ক, সাংসদরা।

প্রাক্তন IAS অফিসার সি ভি আনন্দ বোস কেরলের বাসিন্দা। তবে কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক অনেকদিনের। রাজ্যপাল হিসেবে নাম ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, 'কলকাতার সঙ্গে আমার আবেগের সম্পর্ক। ব্যাঙ্কের কর্তা হিসেবে আমার কর্মজীবন শুরু হয়েছিল কলকাতায়। আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রোবেশনারি অফিসার ছিলাম। আমি সেখানে থেকেছি, সেখানকার মানুষের সঙ্গে মিশেছি। বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেছি। এবার আরও ভালভাবে তা করব।' 

তিনি আরও বলেন, ' : রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত... আমি কথা দিচ্ছি, প্রতিদিন আমি অন্তত একটা বাংলা শব্দ শিখব। ' 

JU তেও নিয়োগ দুর্নীতির ছায়া? 'বাতিল হওয়া 'নিয়োগ-তালিকা তৈরি করেছিলেন পার্থ'

ইংরেজি, মলয়ালি এবং হিন্দি ভাষায় উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং প্রবন্ধ মিলিয়ে ৪০টি বই লিখেছেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি হিসেবে প্রথম চাকরিতে কলকাতাতেই কর্মজীবন শুরু।

ভারত সরকারে সচিব, মুখ্য সচিব, জেলাশাসক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদও অলঙ্কৃত করেছেন আনন্দ। রাষ্ট্রপুঞ্জের হ্যাবিট্যাট গভর্নিং কাউন্সিলেরও সদস্য ছিলেন আনন্দ। জওহরলাল নেহরু ফেলোশিপের প্রাপক আনন্দ, লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন মুসৌরিরও প্রথম সদস্য, যা কিনা ভবিষ্যতের সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণে দেশের মধ্যে শীর্ষে।

কেরলের মুখ্যমন্ত্রীর সচিব, শিক্ষা, বন, পরিবেশ, শ্রম, প্রশাসনিক এবং রাজস্ব বোর্ডের প্রধান সচিব হিসেবেও কর্মরত ছিলেন দীর্ঘ দিন। সুদীর্ঘ কর্মজীবনে দেশ-বিদেশ থেকে অংসখ্য সম্মান ও পুরস্কার পেয়েছেন। ভারত সরকার তাঁকে ন্যাশনাল (স্পেশ্যাল) হ্যাবিট্যাট পুরস্কারে সম্মানিত করে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ১৫টি সোনার মেডেল পেয়েছেন। আইএএস হিসেবে প্রশিক্ষণ নেওয়ার সময় বিতর্ক প্রতিযোগিতায় তিন তিন বার শীর্ষ স্থান দখল করেন।। 

প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলেও, নিজের ব্যক্তিগত রাজনৈতিক আদর্শও রয়েছে আনন্দের। ভারতীয় জনতা পার্টির সদস্য তিনি। তবে বিজেপি-তে থেকে দলের সমালোচনা করতেও পিছপা হন না আনন্দ। কেরলে দলের সমস্যা সমাধানে তাঁকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget