এক্সপ্লোর

Cyclone Dana Update : 'দানা'র দাপটে উত্তাল দিঘার সমুদ্র, প্রবল ঝড়-বৃষ্টি; বন্ধ মেরিন ড্রাইভ

Weather Update: পরিস্থিতির উপর প্রতি মুহূর্তে নজরদারি চালাচ্ছে প্রশাসন। রাতভর নবান্নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভা থেকে নজরদারিতে মেয়র ফিরহাদ হাকিমও।

পার্থপ্রতিম ঘোষ, দিঘা : পূর্বাভাস ছিলই। সেইমতোই আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। রাত সাড়ে ১১টা নাগাদ থেকে শুরু হয়ে যায় ল্যান্ডফলের প্রক্রিয়া। 'দানা'র দাপটে উত্তাল দিঘার সমুদ্র, প্রবল ঝড়-বৃষ্টি। বন্ধ মেরিন ড্রাইভ। ঘূর্ণিঝড়ে কার্যত লন্ডভন্ড পূর্ব মেদিনীপুর জেলা। বহু জায়গায় গাছপালা ভেঙে গিয়েছে। জলোচ্ছ্বাসে মন্দারমণির নিচু জমিতে ঢুকে পড়েছে নোনা জল। ঝড়ের দাপট বকখালিতেও। এদিকে দুর্যোগ মোকাবিলায় সতর্ক রয়েছে প্রশাসন। নবান্ন থেকে পুরসভা-লালবাজারে কন্ট্রোলরুম থেকে চলছে নজরদারি। পরিস্থিতির উপর প্রতি মুহূর্তে নজরদারি চালাচ্ছে প্রশাসন। রাতভর নবান্নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভা থেকে নজরদারিতে মেয়র ফিরহাদ হাকিমও। রাতে বিদ্যুৎভবনে অরূপ বিশ্বাস।

দিঘার পরিস্থিতি-

ল্যান্ডফল প্রক্রিয়া এখনও এক থেকে দুই ঘণ্টা চলবে। যে কারণে ঘূর্ণিঝড়ের প্রভাব এখনও পর্যন্ত রয়েছে দিঘার সৈকত এলাকায়। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত সমুদ্রের রুদ্র রূপ দেখা যায়। তবে, আজ সেই অবস্থার কিছুটা পরিবর্তন হলেও, ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র উত্তাল অবস্থায় রয়েছে। মেঘ কালো। গতকাল ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যায়। তার সঙ্গে ঘূর্ণি ঝড়। রাতে ২টো নাগাদ বেড়ে যায় সমুদ্রের জলোস্তর। যার জেরে গার্ডওয়াল টপকে চলে আসে ঢেউ।

 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সমুদ্রের রুদ্র রূপের জেরে নিচুর অনেক এলাকায় জল জমেছে। বেশকিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে। তার মোকাবিলায় নেমে পড়েছে এনডিআরএফের টিম। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে, বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

ওড়িশার পরিস্থিতি-

আশঙ্কা ছিলই। সেইমতোই তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় 'দানা।' ওড়িশার ভদ্রকে তীব্র বেগে ঝড়, তার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি। জনমানবশূন্য রাস্তাঘাটে কার্যত ভয়ঙ্কর আকার নিয়েছে 'দানা'। ভদ্রক জেলায় ৮টি ব্লক রয়েছে। তার মধ্যে ২টি নিচু এলাকা। গতকাল ১১টা নাগাদ ল্যান্ডফল হয় এবং পরে রাত ২টো নাগাদ সমুদ্রে হাই টাইডের জেরে নিচু এলাকায় জল ঢুকে গিয়েছে। ফলে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে স্থানীয় সামুদ্রিক অভয়ারণ্যে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভদ্রক, বালেশ্বর, পুরী-সহ ওড়িশার বিভিন্ন জায়গায় পরিস্থিতি শোচনীয়। স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়া ঝোড়ো হাওয়া তীব্র গতিতে ভিতরকণিকার দিকে এগোচ্ছে। ধামারায় ইতিমধ্যেই তাণ্ডবলীলা চালিয়েছে ঘূর্ণিঝড়। ভিতরকণিকার পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে ৮০ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যেই সরিয়ে সাইক্লোন শেল্টারে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে ওড়িশা সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget