এক্সপ্লোর

Cyclone Dana : তেড়ে আসছে ঢেউ, উথাল-পাথাল হাওয়া, দিঘায় পর্যটকদের সৈকতে নামা বন্ধ এখন থেকেই

আবহাওয়া দফতরের আশঙ্কা, বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝামাঝি হতে পারে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। তাই এখন থেকে ওড়িশার সৈকত এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। ঝডের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১২০ কিলোমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। এরপর বুধবার গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। এর প্রভাব সব থেকে বেশি পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূরবর্তী অঞ্চলে। তাই এখন থেকেই কোমর বেঁধেছে প্রশাসন। 

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুসারে, বুধ, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । বিশেষত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কথা বলা হয়েছে  বিডিও ও এসডিওদের সঙ্গে। সব জায়গায় মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। নজর রাখা হচ্ছে উপকূলবর্তী এলাকার বাঁধ গুলিতে।

পাশাপাশি মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে আর না যায় সেজন্য চলছে মাইকে সতর্কীকরণ । মাঝ সমুদ্রে যে সমস্ত ট্রলারগুলি রয়েছে তাদের দ্রুত ফিরে আসা নির্দেশ পাঠানো হয়েছে।  অপরদিকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থান এই দিঘাতেও চলছে সতর্কতামূলক প্রচার। দড়ি দিয়ে আটকে দেওয়া হচ্ছে সৈকত। কোনও পর্যটক যাতে সমুদ্রতীরে না যেতে পারেন, সেদিনকে কড়া নজর রাখা হচ্ছে। পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রে । তৎপর সিভিল ডিফেন্স, লুনিয়া,  ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।  দিঘা উন্নয়ন পর্ষদের পক্ষে সতর্ক  করা হচ্ছে।

হোটেল সংগঠনের সঙ্গে আলোচলার পর পর্যটকদের সতর্ক করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় দানা মোকাবিলা করার জন্য  তৈরি  রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ।  

আবহাওয়া দফতরের আশঙ্কা, বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝামাঝি হতে পারে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। তাই এখন থেকে ওড়িশার সৈকত এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবারের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার।  সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ।  

শক্তিশালী এই ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। সিভিল ডিফেন্সের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। উপকৃলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ-সহ জেলার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।   

আরও পড়ুন:

এবার অমিত শাহকে চিঠি নিহত চিকিৎসকের বাবার, কী লিখলেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget