এক্সপ্লোর

Cyclone Dana Update: উপকূলে শুরু ঝড়-বৃষ্টি, বেহাল দশা কুলতলির ত্রাণ শিবিরে, আতঙ্কে সাধারণ মানুষ

South 24 Parganas: দানা আতঙ্কের জেরে উপকূলবর্তী অঞ্চলগুলিতে চলছে যুদ্ধকালীন তৎপরতা। ফ্লাড সেন্টারগুলোতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গ্রামবাসীদের।

সুকান্ত দাস, কুলতলি: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে দানা (Cyclone Dana Update)। উপকূলে শুরু ঝড়-বৃষ্টি। দানার দাপটে দমকা হাওয়া। পূর্ব মেদিনীপুরে গতি ছুঁতে পারে ১০০ থেকে ১২০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা। কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ৬০ থেকে ৮০ কিমি। ইতিমধ্যেই ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে কুলতলি এলাকার বাসিন্দাদের। 

উপকূলে শুরু ঝড়-বৃষ্টি: দানা আতঙ্কের জেরে উপকূলবর্তী অঞ্চলগুলিতে চলছে যুদ্ধকালীন তৎপরতা। ফ্লাড সেন্টারগুলোতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গ্রামবাসীদের। কিন্তু এরই মধ্যে ফ্লাড সেন্টারের বেহাল দশার চিত্র ধরা পড়ল কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফ্লাট সেন্টারে। গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে দুটি ফ্লাড সেন্টার আছে।  তার মধ্যে একটির অবস্থা বেহাল। ঘূর্ণিঝড়ের জেরে নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা মাটির বাড়ি ছেড়ে এই সেন্টারে ও বিভিন্ন স্কুলে আশ্রয় নেয়। সেন্টারের পাশেই রয়েছে কুলতলি গোপালগঞ্জ বি কে আর এম হাই স্কুল। ঘূর্ণিঝড় হলে এখানেও আশ্রয় নেন গ্রামবাসীপা। ব্লক প্রশাসনের তরফ থেকে কুলতলি ব্লকে ৭ টি ফ্লাড সেন্টার ও বেশ কয়েকটি স্কুল খুলে রাখা হয়েছে। প্রয়োজনে গোপালগঞ্জ পঞ্চায়েতের এই বেহাল দশা ফ্লাট সেন্টারটি দ্রুত পরিষ্কার করা হবে বলে জানিয়েছে কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল।

উপকূলের সঙ্গে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের দূরত্ব কমার সঙ্গে সঙ্গে, এদিন সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। দানার ভয়ে একদিকে যখন, ট্রেনের চাকায় পড়েছে তালা, তখন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় কাছি দিয়ে বেঁধে রাখা হয় মাছ ধরার ট্রলার। একই ছবি দেখা যায় নামখানা ব্লকের দশমাইল গ্রামে। সেখানেও মাছ ধরার ট্রলার কাছি দিয়ে বাঁধা, সমুদ্র পাড়ের বাড়ি ও দোকানঘরও বেঁধে রাখা হয়েছে। তেমনই সমুদ্র পাড়ের দোকানঘরগুলিকেও বেঁধে রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, ঘূর্ণিঝড় ঠেকাতেই এই সাবধানতা। ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব, বকখালিতে উত্তাল সমুদ্র, বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্র সৈকত পর্যটকশূন্য। জেলার সমস্ত পর্যটন কেন্দ্র ও সুন্দরবন ভ্রমণ বন্ধ শুক্রবার পর্যন্ত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Cyclone Dana Update: সাড়ে ৫টায় উড়বে শেষ বিমান, ‘দানা’র আশঙ্কায় কলকাতায় ১৫ ঘণ্টা বন্ধ উড়ান পরিষেবা

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget