এক্সপ্লোর

Cyclone Midhili Effect : দিঘায় পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা, উপকূলবর্তী এলাকায় ৫০-৭০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা

West Bengal Weather Update : উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

সঞ্চয়ন মিত্র, গৌতম মণ্ডল, কলকাতা : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ (Cyclone Midhil)। যা ক্রমশ এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। ওড়িশা উপকূল বরাবর এগোবে বাংলাদেশের দিকে। আগামীকাল সকালে বাংলাদেশের খেপুপাড়া ও মংলার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় মিধিলি স্থলভাগে প্রবেশ করার সেসময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, তা অবস্থান করছে ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং দিঘা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে।

কোথায় পড়তে পারে কেমন প্রভাব ?

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আজ ও কাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ৫০-৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দুই জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূল এলাকায় বাড়বে হাওয়ার দাপট। দিঘায় (Digha Update) পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্যও সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৮ নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য সেভাবে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাবের আশঙ্কা নেই। সেখানে পরিষ্কার আকাশ ও ঠান্ডার আবহ বজায় থাকবে। 

উপকূলে সতর্কতা

নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ মহকুমা জুড়ে। বৃষ্টির পাশাপাশি সকাল থেকে বইছে দমকা হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় আজ ও কাল মৎস্যজীবীদের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রশাসনের তরফে বেহাল নদী ও সমুদ্র বাঁধগুলির ওপর নজর রাখা হচ্ছে। ব্লক অফিস ও পঞ্চায়েতগুলির পাশাপাশি, সতর্ক থাকতে বলা হয়েছে সেচ দফতরের আধিকারিকদের। 

কলকাতার আবহাওয়া কেমন ?

কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। বাড়ল রাতের তাপমাত্রা, মেঘলা আকাশে কমল দিনের তাপমাত্রা। আজ কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।   

                                             

আরও পড়ুন- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি, ল্যান্ডফল কখন ? কী প্রভাব পড়বে বাংলায় ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget