এক্সপ্লোর

Metro Service Resumed:সমস্যা কাটিয়ে অবশেষে নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল শুরু

Cyclone Remal Update: সমস্যা কাটিয়ে অবশেষে নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল শুরু। ১২.০৫ মিনিটে শুরু হল মেট্টো চলাচল, স্বাভাবিক হল পরিষেবা। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সমস্যা (Cyclone Remal Update) কাটিয়ে অবশেষে নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো (Kolkata Metro Service Resumed) চলাচল শুরু। ১২.০৫ মিনিটে শুরু হল মেট্টো চলাচল, স্বাভাবিক হল পরিষেবা। তবে 'রেমাল'-র প্রভাব দস্তুরমতো টের পেয়েছে কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে ট্র্যাকে জল জমে থাকায় ব্যাহত মেট্রো চলাচল, জল জমে যায় পার্ক স্ট্রিট স্টেশনেও। সকালের দিকে বেশ কিছুক্ষণ পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক, এবং নিউ গড়িয়া থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করে। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে সমস্যায় পড়েন মেট্রোর নিত্যযাত্রীরা।

আর যা...
সকাল ৭টা ৫১ মিনিট থেকে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। 'রেমাল'-র দাপটে প্রবল বৃষ্টি এবং  পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে ট্র্যাকে জল জমে যাওয়ায় মেট্রো চলাচল কার্যত অসম্ভব হয়ে গিয়েছিল। তবে তার পর থেকেই, 'ম্যানুয়ালি' জল নামানোর কাজ শুরু হয়ে যায়। কারণ, সরু মেট্রো সুড়ঙ্গের মধ্যে যন্ত্রপাতি ব্যবহার করা যায়নি। পাম্প করেই জল বের করার প্রক্রিয়া শুরু হয়। অবশেষে ১২টা ৫ মিনিট থেকে  পরিষেবা স্বাভাবিক করা গিয়েছে। তবে কর্তৃপক্ষ জানাচ্ছেন, এখন মেট্রো চলাচলে অসুবিধা না থাকলে অফিসের সময়ে তা বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। 
ট্রেনের ছবি...
উনিশ-বিশ এক রকম পরিস্থিতি হয় লোকাল ট্রেন-পরিষেবায়। সকালের দিকেও বেশ কিছুক্ষণ পর্যন্ত বন্ধ ছিল শিয়ালদা দক্ষিণ শাখার পরিষেবা। শেষমেশ, ৯টার পর ট্রেন ছাড়ার ঘোষণা হয়। প্রথমে ছাড়ার কথা ছিল আপ ক্যানিং লোকালের। এরপর একে একে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, সোনারপুর, বজবজ লোকাল ছাড়বে বলে শোনা যায়। কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিন লোকাল ট্রেন চলাচল ধাক্কা খাওয়ায় সুযোগ বুঝে চড়া ভাড়া হাঁকার অভিযোগ ওঠে ট্যাক্সিচালকদের বিরুদ্ধে। যাত্রীদের দাবি, চালকদের কেউ কেউ ২ হাজার, কেউ আবার ৩ হাজার টাকা ভাড়া হাঁকেন। অ্যাপ ক্যাবের পরিষেবা নিয়েও উষ্মা ছিল যাত্রীদের মধ্যে। অনেকের অভিযোগ, এদিন বুকিং নিয়েও বাতিল করে দিয়েছে বহু অ্যাপ ক্যাব। আর অটোরিকশা সে অর্থে দেখাই যায়নি। মহানগর তো বটেই, লাগোয়া এলাকারও বেশ কিছু অংশ যে রেমালের দাপটে জলভাসি হয়েছে, সেটি এদিন ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। উপকূলবর্তী এলাকার পরিস্থিতি গত কালের তুলনায় কিছুটা উন্নত হলেও এখনও অশান্ত। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:হুইল চেয়ারেই জল পেরিয়ে হাসপাতালে, মেডিক্যাল কলেজে কীভাবে চলছে রোগী দেখা ?

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget