এক্সপ্লোর

Cyclone Sitrang: শিয়রে ঘূর্ণিঝড় সিত্রাং, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল

West Bengal Weather: ঘূর্ণিঝড় মোকাবিলা কীভাবে, নজরদারিতে ১০ আইএএস অফিসারকে বিশেষ দায়িত্ব দিল নবান্ন। সেই সঙ্গে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang)। মোকাবিলায় প্রস্তুত নবান্ন। ঘূর্ণিঝড় মোকাবিলা কীভাবে, নজরদারিতে ১০ আইএএস অফিসারকে বিশেষ দায়িত্ব দিল নবান্ন। সেই সঙ্গে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৮টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে জেলায় জেলায় খোলা হল কন্ট্রোল রুম। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে পর্যাপ্ত কর্মী মোতায়েন রাখার নির্দেশ। তৈরি দমকলের ৪৬টি টিম, অগ্রাধিকারের ভিত্তিতে মোতায়েন করা হবে।                                                   

আমফান, ইয়াসের পর, রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang)। শক্তি বাড়িয়ে আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। পোর্ট ব্লেয়ার থেকে ১১০ কিমি উত্তর-উত্তর পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে ১ হাজার ৪৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। সোমবার সকালে গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার সকালে বাংলাদেশ উপকূলের উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড়। ২৪-২৫ অক্টোবর দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৪-২৫ অক্টোবর দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৫ অক্টোবর দুই ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

২৪ অক্টোবর সর্বোচ্চ ৬৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৫ অক্টোবর দুই ২৪ পরগনায় সর্বোচ্চ ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। সুন্দরবন এলাকায় ফেরি পরিষেবা বন্ধ থাকবে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ধেয়ে আসার আশঙ্কা। উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রস্তুতি। সুন্দরবন কোস্টাল থানার তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে, কাছাকাছি ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে। নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক। পরে অভিমুখ বদলে উত্তর-পূর্ব দিকে এগোবে ঘূর্ণিঝড় হিসাবে। প্রথমে ওড়িশা, তারপর পশ্চিমবঙ্গের উপকূল স্পর্শ করে ঘূর্ণিঝড় যাবে বাংলাদেশের দিকে। ২৫ অক্টোবর সকালে বাংলাদেশ উপকূল পেরবে।                                     

আরও পড়ুন: মাঠে সুপারম্যান! ফিলিপসের ফিল্ডিং দেখে বাকরুদ্ধ ক্রিকেটবিশ্ব, বিশ্বকাপের সেরা ক্যাচ?

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget